Mahua Moitra: ‘ও চোর, ওর বউ চোর, ওর ছেলে চোর, চোদ্দ গুষ্টি চোর…’, ভরা মঞ্চে দলের নেতাকেই এ কী বলে বসলেন মহুয়া, উঠল হাততালির ঝড় – Bengali News | Mahua Moitra comments against the leaders of TMC, says, they are thief
নদিয়া: সংসদে হোক বা গ্রামের কর্মিসভা, বরাবরই চাঁচাছোলা ভাষায় কথা বলতেই অভ্যস্ত মহুয়া মৈত্র। সংসদে তাঁর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ ওঠা সত্ত্বেও গলা উঁচু করেই কথা বলেছেন তিনি। তাই বলে দলের নেতা বা নেতাদের বিরুদ্ধেই প্রকাশ্য মঞ্চ থেকে যেভাবে বিস্ফোরক মন্তব্য করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া, তা কার্যত নজিরবিহীন। কারও নাম না করলেও রাজনৈতিক মহলের মতে, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকেই নিশানা করেছেন মহুয়া।
নিজের সংসদীয় এলাকায় মাঝেমধ্যেই ছোট ছোট কর্মিসভা করে থাকেন মহুয়া। সেই সব সভায় উপস্থিত থাকেন দলের নেতারা। তবে সংবাদমাধ্যমের সেখানে প্রবেশ নিষিদ্ধ থাকে। আজ, বুধবার সেরকমই একটি সভা ছিল নদিয়ার বারনিয়া এলাকা। সেখানেই মঞ্চে বক্তৃতা দিতে শোনা যায় মহুয়াকে। সংবাদমাধ্যম উপস্থিত না থাকলেও, মহুয়ার ওই সভার একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে যায়। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
সবিস্তারে আসছে…