Indian Economy, US Dollar Vs Indian Rupee: ডলার দামি হলে রফতানিতে কী কী সুবিধা পায় ভারত? – Bengali News | Indian Economy, US Dollar Vs Indian Rupee
ডলারের তুলনায় টাকার দাম যত কমবে ততই লাভবান হবে সেই সব সেক্টর যেখানে ভারত বিভিন্ন পণ্য এক্সপোর্ট করে। যেমন লাভবান হচ্ছে চামড়ার বিভিন্ন পণ্য বিক্রি করে সেই সব সংস্থা। একই সঙ্গে সেই সংস্থাগুলো দেশে কর্মসংস্থানও তৈরি করে ফলে, লাভবান হবে এই দেশের সেই সব মানুষ যাঁরা সেই সংস্থাগুলোয় এই পণ্য তৈরি করে।
টাকার তুলনায় ডলার শক্তিশালী হলে টেক্সটাইলের মতো বেশ কিছু সেক্টর সমস্যায় পড়ে। যদিও টেক্সটাইল সেক্টর এমন একটা যা আমদানিকৃত পণ্যের উপর নির্ভর করে না। আর এখান থেকেই বোঝা যায় টাকার অবমূল্যায়ন রফতানিকে আসলে সেভাবে সাহায্য করে না। উল্টে যে সব পণ্য আমদানি করা হয়, তাদের আমদানি খরচ বাড়িয়ে দেয় ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে যায়।