Share Market News: ভারতের বাজারে অকাল দীপাবলি, অবশেষে আজ বাড়ল সেনসেক্স – Bengali News | Share Market News: BSE Sensex Gone Up
শিবরাত্রির ঠিক আগে যেন অকাল দীপাবলি দেখা গেল ভারতের বাজারে। অনেকদিন পর কিছুটা হলেও উঠল ভারতের একটি বেঞ্চমার্ক সূচক সেনসেক্স। যদিও অন্য একটি বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ আজও উত্থানের মুখ দেখেনি। যদিও বাকি সূচকগুলোর মধ্যে আজ বেড়েছে ফিননিফটি ও বিএসই ব্যাঙ্কেক্স।
আর এই বাজারে আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে নারায়ণা হৃদয়ালয়। গত ৩ মাসে ১২.৭৫ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ারের দাম।
তবে আজও ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁয়ে ফেলেছে বেশ কিছু সংস্থা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাপোলো টায়ার্স, টাটা মোটরস, টাটা কমিউনিকেশন, টাটা এলেক্সি, টাটা কেমিক্যাল, মাহিন্দ্রা সিআইই অটোমোটিভ, সান ফার্মা, ডেলিভারি, ফিনোলেক্স, আইআরসিটিসি ও ইক্যুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে।
আজ বাড়ল যারা:
আজ আপার সার্কিট হিট করেছে ২টি সংস্থার শেয়ারের দাম। হেডস আপ ভেঞ্চার্স ও থ্যাঙ্গামায়িল জুয়েলারির শেয়ারের দাম আজ আপার সার্কিট হিট করেছে। এ ছাড়াও বেড়েছে বিজয়া ডায়াগনাস্টিস সেন্টার, জিন্দাল ড্রিলিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও মাফিন গ্রিন ফাইন্যান্সের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
আজ পড়েছে মিটকন কন্সাল্টেন্সি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেডিডিএল, ডক্টর লাল প্যাথল্যাবস, রাঘব প্রোডাক্টিভিটি এনহ্যান্সার্স, সুন্দরম ক্লায়টনের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ ডিভিডেন্ড দিল এসবিআই কার্ডস। শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিল তারা।
- আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে স্পাইস জেট, রেন ইন্ডাস্ট্রিজ, এঙ্কেই হুইলস ইন্ডিয়া।
*২৫ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।