Controversy: কুম্ভস্নান সেরে ফিরতেই বিতর্কে নাম প্রীতির, বাধ্য হয়ে কী করলেন নায়িকা? – Bengali News | Preity Zinta’s “Shame On You” Post For Kerala Congress After Loan Claim
সোশ্যাল মিডিয়ায় এখন চর্চায় প্রীতি জিন্টা। শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন। এখানেই শেষ নয়, পাশাপাশি ছড়িযে পড়েছে আরও এক তথ্য। যেখানে দাবি করা হচ্ছে প্রীতি জিন্টার ১৮ কোটির এক লোনও নাকি মুকুব করে দিয়েছেনিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক। কারণ একটাই, প্রীতি জিন্টার সঙ্গে বিজেপি যোগ। নাহ, এমনটা সত্যি নয় বলেই এবার মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি ‘কংগ্রেস কেরালা’ নামে এক এক্স হ্যান্ডেল থেকে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখান থেকেই প্রীতি জিন্টাকে নিয়ে ওঠে নিন্দের ঝড়। শোনা যাচ্ছে এই বিপুল পরিমাণ অর্থ মুকুব করে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই ব্যাঙ্কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
বিষয়টা নজরে আসতেই প্রীতি জিন্টা তা নিয়ে মুখ খোলেন। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘না, আমার সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলি আমি নিজেই পরিচালনা করি, ভুয়ো খবর প্রচার করতে আপনাদের লজ্জা করে না! কেউ আমার জন্য কোনও ঋণ অনুমোদন করেনি। আমি হতবাক যে একটি রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি আমার নাম এবং ছবি ব্যবহার করে ভুয়ো খবর প্রচার করছে এবং জঘন্য রটনা।’ এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, ‘বলে রাখি ১০ বছর কিংবা তারও আগে একটি ঋণ নেওয়া হয়েছিল এবং সেটি সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এবং ভবিষ্যতে কোনও ভুল বোঝাবুঝি হবে না।’
সম্প্রতি তিনি কুম্ভ স্নান করে এসেছেন। তারপরই এই বিতর্কে না জড়ায় তাঁর। যদিও তা সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, অতীতে একটি ঋণ থাকলেও তিনি তা যথা সময়ে শোধ করে দিয়েছেন।