CM Mamata Banerjee: ‘৩০ এপ্রিল উদ্বোধন হবে জগন্নাথ ধাম’, ঘোষণা মমতার – Bengali News | CM Mamata banerjee started press meeting from nabanna
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Tv9 Bangla
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সাংবাদিক বৈঠক করলেন তিনি। এ দিনও ডিভিসির উপর তোপ দাগেন তিনি। বলেন, “জল ছাড়তে বারণের পরও জল ছেড়েছে।” এছাড়াও আলু চাষের ব্যাপক ক্ষতি নিয়ে মুখ খোলেন মমতা।
মুখ্যমন্ত্রীর বক্তব্য এক নজরে
- মমতা বন্দ্যোপাধ্যায়: জগন্নাথ ধাম ট্রাস্ট ক্যাবিনেটে পাশ হল। সিএস-এর নেতৃত্বে ২৭ জন থাকবেন। পরশু ট্রাস্টের মিটিং আছে। সেখানে অন্যান্য বিষয় গুলো আলোচনা হবে। ৩০ এপ্রিল উদ্ধোধন হবে।
- মমতা বন্দ্যোপাধ্যায়: চা বাগানের জমি নিয়ে গুজব ছড়াচ্ছে কিছু ভূতুড়ে রাজনৈতিক দল। ছটি ধুঁকতে থাকা চা বাগানকে তিন বছরের জন্য লিজে নেওয়া হচ্ছে। লিজ দিলে চা বাগানের কর্মীরা উপকৃত হবেন। ভাল ভাবে চালাতে পারলে ৩০ বছরের জন্য দেওয়া হবে। অনেক চা বাগান আছে, যেখানে না হয় চা, না অন্য কিছু সেগুলো পাট্টা হিসাবে দেওয়া হবে।