LIVE UPDATES: ডাক্তারদের মুখোমুখি মমতা, থাকছে লাইভ-স্ট্রিমিং-এর ব্যবস্থা – Bengali News | LIVE UPDATES: CM Mamata Banerjee meeting with doctors at Dhana Dhanya stadium
গত অগস্ট মাসে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসকরাই যদি নিরাপদ না হন, তাহলে রোগীদের চিকিৎসার কী হবে? উঠেছে প্রশ্ন। সেই ইস্যুতে বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ফের চিকিৎসকদের মুখোমুখি হতে চলেছেন তিনি। আজ, সোমবার ধন ধান্য স্টেডিয়ামে সেই বৈঠকের আয়োজন করা হয়েছে।