Doctors: '৮ ঘণ্টা প্লিজ কোথাও যাবেন না...', ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বিশেষ ঘোষণা মমতার - Bengali News | Mamata Banerjee announced new range for doctor private practice - 24 Ghanta Bangla News
Home

Doctors: ‘৮ ঘণ্টা প্লিজ কোথাও যাবেন না…’, ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বিশেষ ঘোষণা মমতার – Bengali News | Mamata Banerjee announced new range for doctor private practice

Spread the love

কলকাতা: চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস অর্থাৎ হাসপাতালের বাইরে গিয়ে আলাদাভাবে রোগী দেখার প্রবণতা নিয়ে বারবার অভিযোগ উঠেছে। এই প্রাইভেট প্র্যাকটিসের জন্য হাসপাতালে চিকিৎসকদের দেখা পাওয়া যায় না, এমন অভিযোগও সামনে এসেছে। সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজে একাধিক প্রসূতির মৃত্যুর ঘটনাতেও সেই একই তত্ত্ব সামনে এসেছে। অভিযোগ উঠেছে, জুনিয়র ডাক্তারদের উপর সব দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। সোমবার ধনধান্য স্টেডিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে প্রাইভেট প্র্যাকটিস নিয়ে মুখ খুললেন মমতা। বাড়িয়ে দিলেন পরিধি।

মাত্র মাস দুয়েক আগে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সংক্রান্ত বিষয়ে কিছু শর্ত দিয়েছিল স্বাস্থ্য ভবন। সেখানে বলা হয়েছিল, এবার থেকে প্রাইভেট প্র্যাকটিসের জন্য এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) নেওয়া বাধ্যতামূলক। সেই নোটিসেই উল্লেখ করা হয়, হাসপাতালের ২০ কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করতে হবে সরকারি হাসপাতালের চিকিৎসকদের। সোমবারের বৈঠকে মমতা সেই পরিধি বাড়িয়ে ৩০ কিলোমিটার করে দিলেন।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *