Bankura: টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে নির্যাতন, গ্রেফতার ১ - Bengali News | One minor girl physically harassed by some men after returning from tuition - 24 Ghanta Bangla News
Home

Bankura: টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে নির্যাতন, গ্রেফতার ১ – Bengali News | One minor girl physically harassed by some men after returning from tuition

Spread the love

নাবালিকাকে নির্যাতনImage Credit source: Tv9 Bangla

বাঁকুড়া: টিউশানি সেরে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। মেয়ের সম্ভ্রম বাঁচাতে ঘটনাস্থলে গেলে আক্রান্ত ছাত্রীর বাবাকেও। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বাবা গুরুতর আহত অবস্থায় ভর্তি বর্ধমান মেডিক্যাল কলেজে। পুলিশ আক্রান্তের পরিবারের কাছে অভিযোগ পেতেই গ্রেফতার করেছে এক যুবককে। ঘটনা বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রবিবার রাতে অষ্টম শ্রেণীর এক ছাত্রী টিউশানি সেরে বাড়ি ফিরছিল। অভিযোগ, বাড়িতে ফেরার পথে আচমকাই তার পথরোধ করে স্থানীয় বেশ কিছু যুবক। তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। খবর পেয়ে বাধা দিতে যান তার বাবা। বাবাকে মারধর করে দুষ্কৃতীরা।

নির্যাতিতার মা বলেন, “আমার মেয়ে টিউশন থেকে ফিরছিল। সেই সময় কিছু লোক নির্যাতনের চেষ্টা করেছিল। ওর বাবা ছাড়াতে যায়। তখন ওর বাবাকেও বেধড়ক মারধর। ওর বাবার চোখে খুবই আঘাত লেগেছে। বাবা দেখতে পাবে কি না ডাক্তার বলতে পারছে না। এখন ওর বাবা হাসপাতালে ভর্তি রয়েছে। আমি বিচার চাই।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *