আচমকাই উধাও শাহরুখের মাথার সব চুল, মেকআপ আর্টিস্টের ভুলেই কি তবে... - Bengali News | Shah Rukh Khan's 'Jawan' Bald Look Was An Accident - 24 Ghanta Bangla News
Home

আচমকাই উধাও শাহরুখের মাথার সব চুল, মেকআপ আর্টিস্টের ভুলেই কি তবে… – Bengali News | Shah Rukh Khan’s ‘Jawan’ Bald Look Was An Accident

Spread the love

তিনি শাহরুখ খান। তাঁর স্টাইল মানেই সকলের মনে ঝড় তোলা প্রতিক্রিয়া। কিং খানকে প্রথম থেকেই দর্শকেরা ফলো করে এসেছেন তাঁর স্টাইল, তাঁর ব্যক্তিত্বের জন্যে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছেন আমুল। বিভিন্ন ছবিতে তাঁর লুককে ফলো করে বাজারে ছড়িয়েছে হেয়ারস্টাইল, পোশাকের স্টাইল থেকে শুরু করে চশমার ফ্রেম। তাই বলে নেড়া! শাহরুখ খানের মাথার সমস্ত চুল উধাও! এ তো শাহরুখ খান নিজেও কখনও ভাবেননি। আচমকাই কয়েকমুহূর্তে সবটা কীভাবে পাল্টে যায়, এবার সেই গল্প শোনালেন প্রস্থেটিক্স মেকআপ আর্টিস্ট প্রীতিশীল সিং ডি’সুজা। সম্প্রতি দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের লুকের রহস্য ভেদ করলেন তিনি।

প্রীতিশীলের কথায়, “জওয়ান ছবির লুক সেট করার সময় আমরা বিভিন্ন হেয়ারস্টাইল পরীক্ষা করছিলাম। সল্ট এন্ড পেপার দাড়ি কেমন লাগবে সেটা দেখার চেষ্টা চলছিল। তার জন্যই মাথায় উইগ পরিয়ে দেওয়া হয়েছি। তারপর যখন সেটা খুলে নেওয়া হয়, ওনাকে পুরো রকস্টারের মতো দেখতে লাগছিল। এটা দারুণ ছিল। বিক্রম রাঠোর লুকটা মুহূর্তে তৈরি হয়ে যায় এমন সকলের বেশ পছন্দ হয়।”

ছবি মুক্তি পাওয়া মাত্রই শাহরুখের লুক নিয়ে শুরু হয়ে যায় চর্চা। কিং খানকে এই ছবিতে মোট সাতটা লুকে দেখা গিয়েছিল। প্রতিটা লুকেই সকলের মন জয় করেছিলেন কিং খান। শাহরুখের জীবনে অন্যতম সেরা ছবি এই জাওয়ান। যা বলিউডের বক্স অফিসে মাইলস্টোন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *