Diet Aloor Paratha Recipe: বাড়িতে এইভাবে ওটস দিয়ে হেলদি আলুর পরোটা বানিয়ে দেখুন, স্বাদে যেমন দুর্দান্ত তেমনই স্বাস্থ্যের জন্য ভাল। - Bengali News | Mouth watering diet potatao paratha recipe to cook at home - 24 Ghanta Bangla News
Home

Diet Aloor Paratha Recipe: বাড়িতে এইভাবে ওটস দিয়ে হেলদি আলুর পরোটা বানিয়ে দেখুন, স্বাদে যেমন দুর্দান্ত তেমনই স্বাস্থ্যের জন্য ভাল। – Bengali News | Mouth watering diet potatao paratha recipe to cook at home

Spread the love

রবিবারের বাজার। আজ আর সাধারণ রুটি বা পরোটা খেতে ইচ্ছে করছে না? এদিকে ডায়েটে রয়েছেন বলে অন্য কিছু খেতেও পারছেন না। চিন্তা নেই বাড়িতে এইভাবে ওটস দিয়ে হেলদি আলুর পরোটা বানিয়ে দেখুন, স্বাদে যেমন দুর্দান্ত তেমনই স্বাস্থ্যের জন্য ভাল।

উপকরণ:
ওটস – ২৫০ গ্রাম
ঘি – ৩ চা চামচ
ভাজা মশলা – পরিমাণ মত
লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ
নুন – স্বাদ মত
আলু – ১ টা বড় সাইজের সেদ্ধ করা
আদা জিরে বাটা – ১/২ চা চামচ
সস – পরিমাণ মত

প্রণালী:
প্রথমে কড়াইতে তেল দিয়ে আদা জিরে বাটা লঙ্কা গুঁড়ো নুন দিয়ে নেড়ে আলু সেদ্ধ দিয়ে ভালো করে কষে পুর বানিয়ে নিন। কড়াই থেকে নামিয়ে এবার ঠান্ডা হতে দিতে হবে।

ওটস গুঁড়ো করে সেটা জল দিয়ে মেখে ডো বানিয়ে লেচি কেটে বেলে নিতে হবে। আলুর পুর দিয়ে ভাঁজ করে নিয়ে আবার বেলতে হবে চৌকো করে। এই ভাবে সব কটা পরোটা বেলে নিন।

তাওয়া তে এবার পরোটা গুলো সেঁকে নিয়ে অল্প ঘি দিয়ে ভেজে নিলেই তৈরি সুপার হেলদি, সুস্বাদু ওটস দিয়ে আলুর পরোটা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *