Baishakhi Banerjee: শোভনের জন্য কী কী হারিয়েছেন, আজ হিসেব কষে বুঝিয়ে দিলেন বৈশাখী - Bengali News | I never get anything due to Sovan Chatterjee but I lost, says Baishakhi Banerjee - 24 Ghanta Bangla News
Home

Baishakhi Banerjee: শোভনের জন্য কী কী হারিয়েছেন, আজ হিসেব কষে বুঝিয়ে দিলেন বৈশাখী – Bengali News | I never get anything due to Sovan Chatterjee but I lost, says Baishakhi Banerjee

Spread the love

কী বললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়?

কলকাতা: কোনও কিছু পাওয়ার জন্য শোভন চট্টোপাধ্যায়কে মই হিসেবে ব্যবহার করেননি তিনি। বরং শোভনের জন্য অনেক কিছু হারিয়েছেন। রত্না চট্টোপাধ্যায়কে জবাব দিতে গিয়ে বললেন শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কী কী হারিয়েছেন, সেকথা জানালেন তিনি।

যে বাড়িটায় রত্না আছেন, সেটা আমার বাড়ি। বৈশাখী শোভন চট্টোপাধ্যায়কে মই করে রাজনৈতিক পদ পায়নি। বৈশাখীর যে রাজনৈতিক পদ ছিল, সেটা শোভন চট্টোপাধ্যায়ের জন্য গিয়েছে। বৈশাখী নিজের শিক্ষাগত যোগ্যতায় যে চাকরি পেয়েছিল, সেটা শোভন চট্টোপাধ্যায়ের কারণে উখাড়কে ফেলে দিয়েছে। তাতেও আমাদের সম্পর্কে চিড় ধরেনি।

শোভন আমার জীবনের শুভ শক্তি। ও আমাকে লড়াই করতে শিখিয়েছে। আমার নিজের ঘর ভেঙেছে। আমি যখন বুঝেছি, আমার স্বামী আমাকে নিয়ে সুখী নয়। তখন তাঁকে ছেড়েছি। জোর করে কাউকে আঁকড়ে রাখতে চাই না। আমি যদি বুঝি, শোভন আমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে সুখী থাকবে, আমি নীরবে ছেড়ে চলে যাব।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *