Adani Group Investment: ৩০,০০০,০০০০০০০ টাকার বিনিয়োগ আদানির, ভাগ্যের চাকা বনবন করে ঘুরছে এই রাজ্যের - Bengali News | Big Announcement by Karan Adani, Kerala to Get 30,000 Crore rs Investment by Adani Group - 24 Ghanta Bangla News
Home

Adani Group Investment: ৩০,০০০,০০০০০০০ টাকার বিনিয়োগ আদানির, ভাগ্যের চাকা বনবন করে ঘুরছে এই রাজ্যের – Bengali News | Big Announcement by Karan Adani, Kerala to Get 30,000 Crore rs Investment by Adani Group

Spread the love

নয়া দিল্লি: বিরাট ঘোষণা আদানির। এক-দুই কোটি নয়, একবারেই ৩০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা। রাজ্যের ব্যবসা-বাণিজ্যের ছবি বদলাতে এবং বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করতেই আদানি গ্রুপের এই ঘোষণা। কোন রাজ্য পাচ্ছে এই বিপুল বিনিয়োগ?

গৌতম আদানির সঙ্গে কোম্পানির হাল ধরছেন তাঁর দুই পুত্র করণ ও জিৎ। এবার করণ বিপুল বিনিয়োগের ঘোষণা করলেন। কেরলে ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছেন তিনি। ইনভেস্ট কেরল গ্লোবাল সামিটেই আদানি পোর্ট অ্যান্ড সেজ লিমিটেডের তরফে ম্যানেজমেন্ট ডিরেক্টর করণ আদানি বিপুল বিনিয়োগ এবং সেই সঙ্গে প্রচুর কর্মসংস্থানের ঘোষণা করেন।

জানা গিয়েছে, কেরলের ভিজিনজাম বন্দরের উন্নয়নের জন্য ২০ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। ২০১৫ সালে এই বন্দরের দায়িত্ব পায় আদানি গ্রুপ। এখনও পর্যন্ত ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে আদানি সংস্থা। এবার আরও ২০ হাজার কোটির বিনিয়োগের ঘোষণা করা হল।

আদনি গ্রুপ জানিয়েছে, ত্রিবান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা ১২ মিলিয়নে নিয়ে যাওয়ার জন্য ৫,৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। পাশাপাশি কোচিতে একটি লজিস্টিক ও ই-কর্মাস হাব তৈরি করা হবে। সিমেন্টের উৎপাদন বাড়ানোর জন্যও বড় পরিকল্পনা করছে আদানি গোষ্ঠী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *