Balurghat: ৭৪ বছরের বৃদ্ধার শ্লীলতাহানির অভিযোগ, ৮০ বছরের বৃ্দ্ধকে পিটিয়ে মারল পরিবার - Bengali News | Old man accused to physically harassed old woman, victim family killed old man in balurghat - 24 Ghanta Bangla News
Home

Balurghat: ৭৪ বছরের বৃদ্ধার শ্লীলতাহানির অভিযোগ, ৮০ বছরের বৃ্দ্ধকে পিটিয়ে মারল পরিবার – Bengali News | Old man accused to physically harassed old woman, victim family killed old man in balurghat

Spread the love

বালুরঘাট: আশি বছরের বৃদ্ধের বিরুদ্ধে এক বৃদ্ধাকে শ্লীলতাহানির অভিযোগ। এমন অভিযোগ কানে আসতেই ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার। অভিযুক্ত বৃদ্ধকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার এলাকায়। সেখানেই আশি বছর বয়সী ওই বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। শনিবার বিকেলে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। এদিকে, অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি অভিযুক্ত বৃদ্ধ পাশের গ্রামের এক বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই দিন সন্ধেয় ফেরার পথে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয় তাঁর। অভিযোগ, ওই বৃদ্ধ মহিলার হাত ধরে টানাটানি করেন বলে অভিযোগ। তারপর তাঁকে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এনিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার বিষয়টি মীমাংসার কথা ছিল।

তবে শুক্রবার সন্ধ্যায়, তার আগেই বৃদ্ধার পরিবারের সদস্যরা বাড়িতে ঢুকে তাঁকে নির্মমভাবে মারধর করে। পরে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। মৃতের ছেলে বলেন, “পাশের গ্রামের শ্রাদ্ধ খেতে গিয়ে ধস্তাধস্তি হয় এক বৃদ্ধার সঙ্গে। তারপর ওই বৃদ্ধার ছেলে মেরে ফেলার হুমকি দেয়। তারপর আমাদের বাড়িতে ঢুকে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরেছে।”

এ বিষয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস জানান, “এনিয়ে অভিযোগ দায়ের হয়েছে এবং মামলা শুরু হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত চলছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *