পুলিশে আর আস্থা নেই মালদার TMC নেতাদের? দুষ্কৃতীদের আমরাই ধরব, বললেন জেলা সভাপতি - 24 Ghanta Bangla News
Home

পুলিশে আর আস্থা নেই মালদার TMC নেতাদের? দুষ্কৃতীদের আমরাই ধরব, বললেন জেলা সভাপতি

Spread the love

মুম্বইয়ের ডি কোম্পানির নাম করে ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় মালদার তৃণমূল নেতারা পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে অনাস্থা প্রকাশ করেছেন। এমনকী মালদা জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সির হুঁশিয়ারি, পুলিশ না পারলে আমরা নিজেরাই ধরব দুষ্কৃতীদের।

পুলিশ সূত্রে খবর, কৃষ্ণেন্দুকে ২০ পেটি চেয়ে হুমকি দেওয়ার ঘটনায় টাওয়ার লোকেশন ট্র্যাক করে কালিয়াচক থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশি গ্রেফতারিতে একটা জিনিস স্পষ্ট, ডি কোম্পানির তরফে কৃষ্ণেন্দুকে কোনও হুমকি দেওয়া হয়নি।

ওদিকে একের পর এক তৃণমূল নেতাকে হুমকি, খুন ও খুনের চেষ্টার ঘটনায় পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে অনাস্থা জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি। তিনি বলেন, ‘পুলিশ না পারলে আমরা নিজেরাই দুষ্কৃতীদের ধরব। মালদায় তৃণমূলে কোনও গোষ্ঠীদ্বন্দ নেই।’

বলে রাখি, গত ২ জানুয়ারি ইংরেজবাজার শহরে খুন হন তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার। সেই ঘটনার পর মালদার পুলিশ সুপারকে অপদার্থ বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁকে বদলি করেননি তিনি। ওই ঘটনায় গ্রেফতার হন শহর তৃণমূল সভাপতি নন্দু তিওয়ারি। এর পর একের পর এক ঘটনায় আক্রান্ত হয়েছেন জেলা তৃণমূলের শীর্ষনেতারা। সম্প্রতি সাবিত্রী মিত্রের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তার কয়েকদিন পর তাঁর চালককে মারধর করা হয়।

বলে রাখি, বৃহস্পতিবার ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দুবাবুর ফোনে একটি মেসেজ আসে। সেই মেসেজে ডি কোম্পানির নামে হুমকি দেওয়া হয়। বলা হয়, ২০ পেটি না দিলে কৃষ্ণেন্দুবাবুসহ গোটা পরিবারকে খুন করা হবে।

 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *