আজই ছাড়া পাবেন না ট্যাংরাকাণ্ডে হাসপাতালে ভর্তি দুই ভাই, নাবালক, খবর সূত্রের, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

আজই ছাড়া পাবেন না ট্যাংরাকাণ্ডে হাসপাতালে ভর্তি দুই ভাই, নাবালক, খবর সূত্রের, বাংলার মুখ

Kolkata Tangra Case Update: ট্যাংরাকাণ্ডে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন প্রণয় দে ও প্রসূন দে ও তাদের নাবালক পুত্র। পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর ছিল, আজই তাদের ছেড়ে দেওয়া হতে পারে। কিন্তু কিছুক্ষণ আগেই সিদ্ধান্ত নেওয়া হয়, আজ তাদের ছাড়া হচ্ছে না। প্রসঙ্গত, পুলিশ সূত্রের খবর ছিল বড় ভাই প্রণয় দে এখনও সম্পূর্ণ সুস্থ নন। তাই তাকে এখান থেকে ছাড়িয়ে শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হবে। যদিও ছোট ভাই প্রসূন ও প্রণয়ের নাবালক পুত্র এখনও বাইপাসের বেসরকারি হাসপাতালটিতে ভর্তি রয়েছেন।

কোথায় আঘাত প্রণয়ের

দুর্ঘটনার অভিঘাতে হিপ জয়েন্টে ফ্র্যাকচার ছিল প্রণয়ের। একইসঙ্গে শরীরের ডান দিকের বেশ কয়েকটি ফ্র্যাকচার হয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, অপারেশনের পর আপাতত প্রণয়ের অবস্থা স্থিতিশীল। কিন্তু আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখার দরকার রয়েছে। তাই তাঁকে সরকারি হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেয় পুলিশ।

আরও পড়ুন – ‘রবিবারই মুদির মাল অর্ডার দিল ছোট বউ’ ট্যাংরায় খুনের ঘটনায় হতবাক প্রতিবেশীরাও

কেমন আছে নাবালক পুত্র

অন্যদিকে প্রণয়ের নাবালক ছেলের কাঁধে আলনার কাছে ফ্র্যাকচার পাওয়া গিয়েছিল। ডান হাতের কব্জিতেও ছিল ধারালো অস্ত্রের আঘাত। হাসপাতালে তার রিকনস্ট্রাক্টিভ সার্জারি হয়েছে। নাবালকের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। 

প্রসূনের কোথায় আঘাত

ছোট ভাই প্রসূনের পাঁজরে আঘাত লেগেছিল বলে সূত্রের খবর। তাঁর অবস্থা এখনও ততটা স্থিতিশীল নয় বলে জানা গিয়েছে। ফলে তাঁকে ছাড়া বা অন্য হাসপাতালে স্থানান্তরিত করা এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। 

আরও পড়ুন – ‘মহিলা বলে ব্যবসার মধ্যেই…’ ট্যাংরাকাণ্ডে দুই ভাইপোকে নিয়ে বিস্ফোরক নমিতা দে

ছাড়া পাওয়ার পর?

অন্যদিকে পুলিশ সূত্রের খবর, আজ থেকেই জেরা করা হতে পারে দুই ভাই ও নাবালককে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দুই ভাইকে হেফাজতে নেওয়া হবে না বাড়িতেই রাখা হবে তা এখনও জানা যায়নি পুলিশের তরফে। অন্যদিকে নাবালক পুত্রকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে না হোমে পাঠানো হবে, সে ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *