ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শকের খরা! ওডিআই ক্রিকেট কি মৃত্যুমুখে বাড়াচ্ছে পা? – Bengali News | Did Empty stand during IND vs BAN match giving signal that ODI cricket is dying, fan asking
ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শকের খরা! ওডিআই ক্রিকেট কি মৃত্যুমুখে বাড়াচ্ছে পা?Image Credit source: Alex Davidson-ICC/ICC via Getty Images
দুবাই: ওডিআই ক্রিকেটের প্রতি দর্শকদের কি অনীহা বাড়ছে? চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) শুরু হতেই এই বিষয়ে আলোচনা বেড়েছে। বড় টুর্নামেন্ট দেখতে গ্যালারিতে দর্শক গম গম করবে, এমন ছবিই কাঙ্খিত। কিন্তু মিনি বিশ্বকাপে তা আর হচ্ছে কই! এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে গ্যালারি ভরানোর মতো দর্শকরা আসেননি। এমন ছবিই দেখা গিয়েছে ভারত-বাংলাদেশ ম্যাচেও। এরপর থেকেই ক্রিকেট মহলে ফের একবার আলোচনা শুরু হয়েছে যে, তা হলে কি ওডিআই ক্রিকেট মৃত্যুমুখে পা বাড়াচ্ছে?
চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে হাউসফুল গ্যালারি, তার জায়গায় দেখা গিয়েছে উল্টো ছবি। স্টেডিয়াম যেন খাঁ খাঁ করছিল। ফাঁকা গ্যালারির নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই চমকে গিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ (পাকিস্তান বনাম নিউজিল্যান্ড) হয়েছিল করাচিতে। আয়োজক হওয়ার পরও সেখানে ফাঁকা গ্যালারি দেখা গিয়েছিল। পাকিস্তানের ম্যাচ হওয়ার পরও স্টেডিয়ামের বহু আসন খালি দেখে যে কারণে প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে দেখে খুব ভালো লাগছে। ১৯৯৬ সালের পর প্রথম কোনও বড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেখানে। কিন্তু আয়োজকরা কি স্থানীয়দের এই কথাটা বলতে ভুলে গিয়েছেন! দর্শকরা কোথায়?”
এই খবরটিও পড়ুন
Great to see the champions trophy being played in Pakistan .. First major event since 1996 .. Have they forgotten to tell the locals it’s on .. Where is the crowd ?? #ChampionsTrophy2025
— Michael Vaughan (@MichaelVaughan) February 19, 2025
শুধু করাচিতেই নয়, দুবাইতেও দর্শকের খরা দেখা গিয়েছে। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফি সফর শুরু করেছে ভারত। সেখানে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সাধারণত ভারতের ম্যাচ থাকা মানেই গ্যালারি উত্তাল হয়ে যায়। কিন্তু দুবাইতে তেমন ছবি ২০ ফেব্রুয়ারি দেখা যায়নি। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী চিন্তার কথা তুলে ধরেছেন এক্স হ্যান্ডেলে। তিনি লেখেন, “আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ দেখছি। গ্যালারি তো ফাঁকাই। আইপিএল ম্যাচে এমনটা হয় না। ফ্যানেদের কাছে কি ওয়ান ডে ফর্ম্যাটের গুরুত্ব কমে যাচ্ছে? আপনার মত কী? একদিনের ক্রিকেট বাদ দিয়ে আরও টেস্ট ক্রিকেট হওয়া উচিত?”
Watching the @ICC champions trophy cricket match between #india and #bangladesh. Stands are empty That would not happen at an #ipl game. Is the one day format becoming irrelevant to the fans ? What’s your view ? Should one day cricket be scrapped and more test cricket ? #भारत…
— Lalit Kumar Modi (@LalitKModi) February 20, 2025
নেটদুনিয়ায় ফাঁকা গ্যালারির নানা ছবি ভাইরাল হয়েছে। ক্রিকেট মহলে কথা হচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচে নিশ্চিত ভাবে এমন ছবি হয়তো দেখা যাবে না।