Health Tips: গঙ্গার নোংরা জলে স্নান করলে কোন কোন রোগ হতে পারে জানেন? – Bengali News | Going to take bath in Maha Kumbh 2025, know what are the diseases that can harm you
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কুম্ভ থেকে ফিরে আসা অনেকের স্বাস্থ্য সমস্যা দেখা যাচ্ছে। কেউ ভাইরাল রোগে আক্রান্ত হচ্ছেন, কেউ আবার গ্যাস্ট্রো-এন্টেরাইটিসের সমস্যার সম্মুখীন হচ্ছেন। যার মধ্যে রয়েছে ডায়রিয়া, বমি ইত্যাদি। সঠিক খাদ্যাভ্যাসের অভাব, বাইরের জল পান করা, দীর্ঘ সময় ধরে জনাকীর্ণ এলাকায় থাকা। মানুষের মধ্যে এই সব সমস্যা দেখা দেওয়ার নানা কারণ থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন কোটি কোটি মানুষ একই সঙ্গে সঙ্গমে স্নান করছেন। সুতরাং জল যে নোংরা হবে এটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে, গঙ্গায় স্নানের সময় জল পান করা সচেতন ভাবে এড়িয়ে চলতে হবে।