দুর্ঘটনায় পড়ল সৌরভের কনভয়, আচমকা ব্রেক লরির, ধাক্কা ২ গাড়ির, দাদা কেমন আছেন?, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

দুর্ঘটনায় পড়ল সৌরভের কনভয়, আচমকা ব্রেক লরির, ধাক্কা ২ গাড়ির, দাদা কেমন আছেন?, বাংলার মুখ

Spread the love

বড়সড় ফাঁড়া কাটল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বৃহস্পতিবার সকালে যখন বর্ধমানে যাচ্ছিলেন, সেইসময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতির কনভয়ের সামনে আচমকা একটি লরি ব্রেক কষে। তার জেরে কনভয়ে থাকা দুটি গাড়ির মধ্যে সামান্য ধাক্কা হয়। তবে সৌরভ যে গাড়িতে ছিলেন, তাতে কোনওরকম বিপদ হয়নি। ওই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়নি। সৌরভ পুরোপুরি সুস্থ আছেন। পরবর্তীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে বিশেষ অনুষ্ঠানেও যোগ দেন। খোশমেজাজে পড়ুয়াদের সঙ্গে আড্ডা দেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আর বৃহস্পতিবার সকালে তাঁর কনভয়ে যখন দুর্ঘটনা ঘটে, তখন ওই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেই যোগ দিতে যাচ্ছিলেন সৌরভ। সূত্রের খবর, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় হুগলির দাদপুরের কাছে সৌরভের কনভয়ের সামনে দিয়ে একটি লরি যাচ্ছিল। আচমকাই ব্রেক কষেন লরির চালক। যাতে ধাক্কা না লেগে যায়, সেজন্য অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে দ্রুত ব্রেক কষেন সৌরভের গাড়ির চালকও। 

তবে ভারতের প্রাক্তন অধিনায়কের কনভয়ে থাকা দুটি গাড়ির মধ্যে মৃদু ধাক্কা হয়। ওই দুটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গাড়ির চালক-সহ সকলে সুস্থ আছেন। সুস্থ আছেন সৌরভও। তাঁর গাড়ির কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাদপুর থানার পুলিশ সূত্রে খবর।

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *