সেটে লুকিয়ে মদ্যপান, ধর্মেন্দ্রকে কোন অবস্থায় ধরেন মৌসুমী, তারপর… - 24 Ghanta Bangla News
Home

সেটে লুকিয়ে মদ্যপান, ধর্মেন্দ্রকে কোন অবস্থায় ধরেন মৌসুমী, তারপর…

Spread the love

সেটে লুকিয়ে মদ্যপান, ধর্মেন্দ্রকে কোন অবস্থায় ধরেন মৌসুমী, তারপর…

ধর্মেন্দ্র, বলিউডের অন্যতম স্টার। একটা সময় সেট দাপিয়ে বেড়াতেন তিনি। তাঁর ছবি মানেই এক কথা হিট। সকলের নজরের কেন্দ্রে তখন ধর্মেন্দ্র। তবে জানেন কি এই স্টারই ছিলেন মদ্যপানে আসক্ত। মদ ছাড়া তিনি যেন থাকতেই পারতেন না। যদিও তাঁর মদের প্রতি এই টানের কথা কম বেশি সকলেই জানেন। ধর্মেন্দ্র কাজের ফাঁকেও মাঝে মধ্যে মদের দাবি জানিয়ে বসতেন। একবার তেমনই এক কাণ্ড ঘটিয়ে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের হাতে পড়েছিলেন ধরা।

ঠিক কী করেছিলেন তিনি? আপ কি আদালত-এ এসে সেই বিষয় মুখ খোলেন ধর্মেন্দ্র। বলেন, “একদিন দুপুরে আমার বিয়ার পান করতে ইচ্ছে করছিল। আমি আমার টিমকে বলেছিলাম এমনভাবে বিয়ারটা নিয়ে এসো যাতে দেখে মনে হয় আমি লত্যি পান করছি। যখন মৌসুমী আমায় দেখলো ও জানতে চাইলো আমি কী খাচ্ছি, উত্তরে বললাম লস্যি। ও বিশ্বাস করতে চায়নি। তাই আমার থেকে খাওয়ার আবদার করে বসে। তখন আমি হেসে ফেলি। আর সত্যিটা বলে ফেলি। বলি আমি বিয়ার পান করছি, আর এতে কিছুই হয় না।”

শুটিং মাঝে এভাবে মদ্যপানের নেশা তাঁর শোলে ছবি থেকেই শুরু হয়। কারণ এই ছবির ক্যামেরাম্যান জিম সব সময় ৫-৬ বোতল বিয়ার নিজের সঙ্গে রাখতেন। ধর্মেন্দ্র তাঁর পাশে লুকিয়ে বসতেন আক মদ্যপান করতেন। কোনও একদিন যখন প্রযোজনা সংস্থার একজন জিমকে গিয়ে বলেন, তিনি মোট ১২ বোতল মদ্যপান করে নিয়েছেন, তখন তিনি বুঝতেই পারেন না কীভাবে সেটা সম্ভব হল। একদিন তিনি ধর্মেন্দ্রকে ধরে ফেলেন। বলেন– “জীবনটাকে উপভোগ করো”।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *