Kunal on CPIM: ‘ভয়ের কী আছে? সৎসাহস থাকলে কন্ঠস্বরের নমুনা দিতে রাজি হোক সিপিএমের কলতান’, ফের বিস্ফোরক কুণাল – Bengali News | ‘If you have the courage, CPM leader should agree to give a voice sample,’ Kunal explodes again on Kalatan case
প্রসঙ্গত, এই মামলায় ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান কলতান। সঙ্গে তাঁকে দেওয়া হয়েছিল রক্ষাকবচও। আদালতের অনুমতি ছাড়া তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানানো হয়। এদিকে কলতানের কেস নিয়ে আরজি কর আবহে বেশ খানিকটা চাপে পড়ে সিপিএম। ‘ফাঁসানো হয়েছে কলতানকে’, এই মর্মে আন্দোলনের রূপরেখাও ঠিক হয়।
প্রসঙ্গত, আরজি কর আন্দোলনের আবহে একটি বিস্ফোরক অডিয়ো ক্লিপ সামনে আনেন কুণাল। অভিযোগ, জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে হামলার ছক কষা হয়েছিল। একটি ফোনালাপের অডিয়ো ক্লিপে দুই ব্যক্তির কণ্ঠ নিয়ে বাড়ে চাপানউতোর। কুণালের দাবি, চক্রান্ত করছিলেন কলতান নিজেই। যা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতোরও হয়েছিল। এখন সিপিএমের ‘সৎ সাহস’ নিয়ে প্রশ্ন তুলে কুণাল বলছেন, ‘যদি ওর কন্ঠস্বর না হয়, তাহলে ভয়ের কী আছে? ওই সময় যদি জুনিয়র ডাক্তারদের মঞ্চে সিপিএমের এই চক্রান্তের হামলা হত, যদি রক্তারক্তির খারাপ ঘটনা ঘটত, তাহলে মুখ্যমন্ত্রী, সরকার, দলের উপর দোষ চাপিয়ে কীভাবে কাঠগড়ায় তোলা হত।’