IND vs BAN Match Report: কঠিন পিচে শুভমনের সেঞ্চুরি, টাইগার বধ ভারতের – Bengali News | ICC Men’s Champions Trophy 2025: India vs Bangladesh Match Score Highlights IND vs BAN at Dubai Report
বোলাররা প্রাথমিক কাজটা করেছিলেন। যদিও চিন্তা ছিল পিচ। অক্ষর প্যাটেল ইনিংস ব্রেকে বলেছিলেন, এই পিচে ২২৯ সহজ টার্গেট। বল পুরনো হলেই খেলতে সুবিধা হবে। প্রত্যাশা ছিল, শিশিরেরও। সে সব কিছুই হল না। সময়ের সঙ্গে ব্যাটিং আরও কঠিন হল। বল থমকে আসছিল। বড় শট খেলতে সমস্যা হচ্ছিল। শুভমন গিল ১২৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ২০১৯ বিশ্বকাপের পর ভারতীয় ব্যাটারদের মধ্যে এটিই মন্থর সেঞ্চুরি। এর থেকেই পরিষ্কার, কতটা কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে হয়েছে। ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল ভাইস ক্যাপ্টেনও। দায়িত্ব পালন করলেন। শুরু থেকে শেষ, ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন শুভমন। যদিও উইনিং শট লোকেশ রাহুলের ব্যাটে। ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন রাহুল। ৬ উইকেটের জয়ে শুভ শুরু।
টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ সামি এবং তরুণ হর্ষিত রানার দাপটে দারুণ শুরু ভারতের। কিছুক্ষণের মধ্যে অক্ষর প্যাটেল আক্রমণে। জোড়া উইকেট ওভার। মাত্র ৩৫ রানেই বাংলাদেশের পাঁচ উইকেট ফেলে দিয়েছিল ভারত। তবে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ভালো জায়গায় পৌঁছে দেন জাকের আলি ও তৌহিদ হৃদয়। ওডিআই কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করেন তৌহিদ হৃদয়। সামির ফাইফারে ২২৮ রানে অলআউট বাংলাদেশ।
বিস্তারিত আসছে…