ICC Champions Trophy 2025: রবিবারের মহারণের আগে ফাঁপরে পাকিস্তান, ভারতের বিরুদ্ধে খেলার আগে ছিটকে গেলেন ফকর - Bengali News | Imam ul Haq approved as replacement for Fakhar Zaman in Pakistan squad for ICC Champions Trophy - 24 Ghanta Bangla News
Home

ICC Champions Trophy 2025: রবিবারের মহারণের আগে ফাঁপরে পাকিস্তান, ভারতের বিরুদ্ধে খেলার আগে ছিটকে গেলেন ফকর – Bengali News | Imam ul Haq approved as replacement for Fakhar Zaman in Pakistan squad for ICC Champions Trophy

দুবাই: এ যেন গোদের উপর বিষফোঁড়া! একে কিউয়িদের বিরুদ্ধে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পাকিস্তান। তার উপর উদ্বোধনী ম্যাচের পরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) থেকে ছিটকে গেলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ফকর জামান। রবিবার ভারতের বিরুদ্ধে নামবে আয়োজক পাকিস্তান। তার আগে ফকরের ছিটকে যাওয়া পাক শিবিরকে চাপে ফেলে দিল। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক টিমে ফকরের পরিবর্ত হিসেবে ইমাম উল হকের নাম ঘোষণা করা হয়েছে।

মিনি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। ওই ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন ফকর। কিউয়িদের ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতে বোলিং করছিলেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তাঁর দ্বিতীয় ডেলিভারি ছিল ফুল লেন্থ। নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং ড্রাইভ খেলেছিলেন। এরপর ফকর বাউন্ডারি বাঁচাতে ছুটে যান। বাউন্ডারি বাঁচিয়ে ফেললেও তিনি চোট পান। সেই চোটই তাঁকে এ বার টুর্নামেন্ট থেকে ছিটকে দিল।

ফকরের পরিবর্তে ২৯ বছর বয়সী ইমামকে নিয়েছে পাকিস্তান। তিনি অতীতে ৭২টি ওডিআইতে খেলেছেন। ফলে তিনি টিমে আসায় হয়তো রিজওয়ানদের সুবিধাই হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *