Gold Price Hike: ১ লাখ ছুঁল বলে! ৮৮ হাজারে পৌঁছে গেল সোনা, রুপোর দামও চোখ কপালে তুলবে – Bengali News | Gold Price Hike: Gold Price Hiked by 3500 Rs, Silver Price cut by 100 rs, Check Out Today’s Gold Silver Rate in Kolkata Today
কলকাতা: বিয়ের মরশুমে মন খারাপ। চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। ফেব্রুয়ারির শেষ ভাগে এসে ফের দামি হয়ে গেল হলুদ ধাতু। তবে সামান্য হলেও কমেছে রুপোর দাম। যাদের সোনার গহনা কেনার পরিকল্পনা, তাদের এখন গহনা কিনতে খরচ পড়বে অনেকটাই। আপনারও যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দর কত রয়েছে, জেনে নিন-
২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ পড়বে ৮ লক্ষ ৭ হাজার টাকা। একদিনে ৩৫০০ টাকা দাম বেড়েছে।
২৪ ক্যারেট সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ হাজার ৮০৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৮৮ হাজার ৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা। একদিনে ৩৯০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৬০৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৬৬ হাজার ৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৬ লক্ষ ৬০ হাজার ৩০০ টাকা। একদিনে ২৯০০ টাকা দাম বেড়েছে ১৮ ক্যারেটের সোনার দাম।
রুপোর দাম-
সোনার দাম বাড়লেও, রুপোর দাম কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১০ হাজার ৪০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
