Donald Trump-Elon Musk: ট্রাম্পের ডান হাত-ই বেহাত? মাস্ক-ট্রাম্পের 'জয়-বীরু'র বন্ধুত্ব ভাঙছে ভারতের জন্য? - Bengali News | Elon Musk's Tesla Factory in India Irks President Donald Trump, Says Very Unfair to US - 24 Ghanta Bangla News
Home

Donald Trump-Elon Musk: ট্রাম্পের ডান হাত-ই বেহাত? মাস্ক-ট্রাম্পের ‘জয়-বীরু’র বন্ধুত্ব ভাঙছে ভারতের জন্য? – Bengali News | Elon Musk’s Tesla Factory in India Irks President Donald Trump, Says Very Unfair to US

ট্রাম্প মাস্কের বন্ধুত্বে চিড়?Image Credit source: PTI

ওয়াশিংটন: ভারতে অবশেষে আসছে টেসলা। চলতি বছরের এপ্রিল মাস থেকেই দেশে পাওয়া যেতে পারে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইলেকট্রিক গাড়ি। এই খবরে যতটা খুশি ভারতীয়রা, তার থেকেও কয়েক গুণ রেগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ‘ভারতে টেসলার কারখানা খুললে, তাদের সঙ্গে অন্যায় হবে’, এমনটা বলেই ফেললেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডান হাত ইলন মাস্ক। ভোটের সময় থেকেই তাঁকে পাশে পেয়েছেন ট্রাম্প। ক্ষমতায় বসতেই ইলন মাস্ককে দিয়েছেন গুরুদায়িত্ব। কার্যত ‘হরিহর আত্মা’ হয়ে ওঠা দুই বন্ধুর মধ্যে চিড় ধরল ভারতকে নিয়েই।

প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে ভারতের উপরও রেসিপ্রোকাল ট্যারিফ বা সম হারে শুল্ক বসানোর কথা বলছেন, সেখানেই তাঁর ঘনিষ্ঠ সঙ্গী ইলন মাস্ক ভারতে টেসলার কারখানা ও শোরুম খুলতে চলেছে। এতেই বেজায় চটেছেন ট্রাম্প। একটি শো-তে তিনি বলেই বসেন, “যদি ওখানে (ভারতে) গিয়ে কারখানা বানায়, তবে তা নিজের দেশের (আমেরিকা) সঙ্গে অন্যায় হবে।”

সূত্রের খবর, এপ্রিল মাস থেকেই ভারতে টেসলা পাওয়া যাবে। দাম হতে পারে আনুমানিক ২১ লক্ষ টাকা। প্রাথমিকভাবে দিল্লি ও মুম্বইয়ে শোরুম খোলা হতে পারে। এরপর মহারাষ্ট্র বা গুজরাটে কারখানা তৈরি করতে পারে মাস্কের সংস্থা।

এর আগে ইলন মাস্কও ভারতে ইলেকট্রিক গাড়ির উপরে ১০০ শতাংশ শুল্ক বসানোর সমালোচনা করেছিলেন। তবে গত বছরের মার্চ মাসেই সরকার ইভি পলিসি বদল করে। শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করে দেওয়া হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *