Murder in Kolkata: ফের শহরে হাড়হিম করা হত্যাকাণ্ড, ট্যাংরায় দুই ভাই খুন করে ফেলল নিজেদের স্ত্রীকে, উদ্ধার এক শিশুর দেহও – Bengali News | Murder in Tangra, widespread tension in kolkata over recovery of the bodies of two women and a child
ট্যাংরা: ট্যাংরায় হাড়হিম করা হত্যাকাণ্ড। দুই মহিলা ও এক শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পলাতে গিয়ে ধরা পড়ে গেল দুই ভাই। প্রসূণ দে, প্রণয় দে নামে দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভাইয়ে ভাইয়ের সংঘাতের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকেই ব্যাপক চাপানউতোর চলছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, দুই ভাই নিজেদের স্ত্রী ও তাঁদের এক সন্তানকে মেরে পালানোর চেষ্টা করছিল। ঠিক সময়ই খবর চলে যায় পুলিশের কাছে। তাঁদের গতিবিজি দেখে সন্দেহ হওয়াতেই পাকড়াও করে পুলিশ। চেপে ধরে জেরা শুরু করতেই বেরিয়ে আসে আসল কথা। ইতিমধ্যেই হোমিসাইড শাখার পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
(বিস্তারিত আসছে)