টাকা থাকছে না হাতে? ঘুমের আগে এটা বললেই কেল্লাফতে!

টাকা ব্যাঙ্কে ঢুকলেই গায়েব, পকেটে আসতে আসতেই বিপুল খরচা। মাসে প্ল্যান করে চললেও, আচমকা সামনে এমন সব সমস্যা চলে আসে, যে হাতে টাকা থাকেই না। তার উপর অনেকে তো নিয়মিত রেস্তরাঁয় খান, দুমদাম শপিং করেন। অফিসের বেতন না বাড়লেও, খরচা বেড়েই চলেছে। যাঁরা জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করেন, তাঁদের জন্য বেশ কিছু সমাধান রয়েছে। যা করলেই পরিস্থিতির বদল তো ঘটবেই।
জ্যোতিষ শাস্ত্রে বলা হয়, সংসারে সুখ-সমৃদ্ধির জন্য বেশ কিছু মন্ত্র রয়েছে। নিয়মিত যা জপ করলে, সংসারে মঙ্গল তো হবেই, সঙ্গে অর্থ ক্ষেত্রে সমৃদ্ধি আসবে। তবে প্রত্যেকটিই মন্ত্র উচ্চারণেই রয়েছে বিশেষ নিয়ম এবং বিশেষ সময়।
যেমন, জ্যোতিষ শাস্ত্রে রয়েছে রোজ রাতে শোয়ার আগে প্রথমেই একগ্লাস জল খেয়ে নিন। তারপর বেডরুমে হালকা একটি লাইট জ্বালিয়ে হাঁটু মুড়ে বসুন। ঠিক এই অবস্থায় চোখ বন্ধ করে তিনবার ত্রিম, ত্রিম, ত্রিম বলুন। দেখবেন, এক থেকে দুদিনের মধ্যে সুখবর আসবেই। আর্থিক উন্নতিও হবে।
রোজ রাতে শোয়ার আগে হনুমান চালিসা পড়ুন। এতে বাধা-বিপত্তি কাটবে। সংসারে আসবে সমৃদ্ধি।
কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যাঁরা বিশ্বাস করেন জ্যোতিষ শাস্ত্র, তাঁরা এটা করতেই পারেন।