Suvendu Adhikari: মঙ্গলে আরও 'অমঙ্গল'! সাসপেন্ডের পর বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে জারি স্বাধিকার ভঙ্গের নোটিস - Bengali News | West Bengal Legislative Assembly Speaker Biman Banerjee moves privilege motions against Suvendu Adhikari - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: মঙ্গলে আরও ‘অমঙ্গল’! সাসপেন্ডের পর বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে জারি স্বাধিকার ভঙ্গের নোটিস – Bengali News | West Bengal Legislative Assembly Speaker Biman Banerjee moves privilege motions against Suvendu Adhikari

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি

কলকাতা: শুভেন্দুর বিপাকের পারদ যেন দিন প্রতিদিন আরও চড়ছে। গতকাল বিধানসভায় কাগজ ছুড়ে সাসপেন্ড হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্য়েই আরও ব্যাকফুটে পড়লেন বিজেপি নেতা।

মঙ্গলেই ‘অমঙ্গল’ এল শুভেন্দুর জীবনে। গতকাল হয়েছিলেন সাসপেন্ড। আজ তাঁর বিরুদ্ধে জারি হল স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘সাংবাদিক সম্মেলন থেকে যে ভাষায় কথা বলেছেন বিরোধী দলনেতা, তা দুর্ভাগ্যজনক।’

কিন্তু কী এমন বলেছেন শুভেন্দু? গতকাল সাসপেন্ড হওয়ার পর পাশে অগ্নিমিত্রা পাল ও বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। বিধানসভার বাইরে থেকেই শাসকদলের বিরুদ্ধে গর্জে ওঠেন। কেন সাসপেন্ড হয়েছেন, সেই ‘কারণটা’ উল্লেখ করে তিনি বলেন, ‘হিন্দুদের হয়ে বলতে গিয়ে সাসপেন্ড হলাম, মোল্লার সরকার চলছে।’

এদিন শুভেন্দুর এই মন্তব্যের উপর ভিত্তি করেই বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করেছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *