Gram Panchayat: এভাবে আর কতদিন? ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম, পঞ্চায়েতে তালা দিলেন এলাকার মহিলারা - Bengali News | Residents of the area locked the gram panchayat in protest against complaints about water taps from the Awas Yojana - 24 Ghanta Bangla News
Home

Gram Panchayat: এভাবে আর কতদিন? ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম, পঞ্চায়েতে তালা দিলেন এলাকার মহিলারা – Bengali News | Residents of the area locked the gram panchayat in protest against complaints about water taps from the Awas Yojana

ব্যাপক উত্তেজনা গ্রামে Image Credit source: TV 9 Bangla

জামালপুর: এই তো ক’দিন আগের ঘটনা। গ্রামসভা ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা গিয়েছিল ভাঙড়ে। ভাঙড় ২ নম্বর ব্লকের শানপুকুর গ্রাম পঞ্চায়েতে একেবারে তালা ঝুলিয়ে দিয়েছিল আইএসএফ। চলেছিল বিক্ষোভ। অভিযোগ, সভা ডেকে সভার কাজে মন না দিয়ে মিষ্টি বিলি করেছিলেন প্রধান। কথাও বলতে দেওয়া হয়নি আইএসএফের লোকজনকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। এবার কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষুব্ধরা।  

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। সূত্রের খবর, এই গ্রাম পঞ্চায়েতের অধীনেই রয়েছে কেরিলি, ইট খোলাপাড়া, বাংলা পাড়া, মোহনপুর, নবগ্রাম, আঝাপুর-সহ বেশ কয়েকটি এলাকা। অভিযোগ, দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন এখানকার বাসিন্দারা। প্রশাসনের তরফে যে কলগুলি বসানো সেগুলি দীর্ঘদিন থেকেই বিকল। তাতেই চরমে উঠেছে ভোগান্তি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, কল সরানোর কথা একাধিকবার প্রধান ও পঞ্চায়েত সদস্যকে জানানো হয়েছে। কিন্তু, কোনও কথাতেই কর্ণপাত করেননি তাঁরা। গ্রামবাসীদের আরও অভিযোগ, এলাকার গ্রামগুলির রাস্তার অবস্থাও দীর্ঘদিন থেকে বেহাল। সামান্য বৃষ্টি হলেই কাদা জমে যায়। স্কুলে যাওয়ার পথে মারাত্মক সমস্যায় পড়েন পড়ুয়ারা। এলাকায় ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, কোনও বড় গাড়ি। এমনকী আবাস নিয়েও রয়েছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। গ্রামবাসীদের অনেকের দাবি, যোগ্য হওয়ার পরেও ঘর পাননি অনেককেই। এই সমস্ত দাবিকে সামনে রেখে পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *