Barasat: ১৫ দিন পর উদ্ধার স্বামীর কাটা মুণ্ড! জলিলের স্ত্রীর সম্পর্কে স্বামীর এত অস্বাভাবিক যৌন সম্পর্ক জানার পর কী বললেন হজরতের স্ত্রী? - Bengali News | Barasat After 15 days, the husband's cut head recovered ! What did Hazrat's wife say about Jalil's wife after knowing her husband's unusual physical relationship? - 24 Ghanta Bangla News
Home

Barasat: ১৫ দিন পর উদ্ধার স্বামীর কাটা মুণ্ড! জলিলের স্ত্রীর সম্পর্কে স্বামীর এত অস্বাভাবিক যৌন সম্পর্ক জানার পর কী বললেন হজরতের স্ত্রী? – Bengali News | Barasat After 15 days, the husband’s cut head recovered ! What did Hazrat’s wife say about Jalil’s wife after knowing her husband’s unusual physical relationship?

Spread the love

কী বললেন হজরতের স্ত্রী? Image Credit source: TV9 Bangla

বারাসত: ১৫ দিন পার। তন্ন তন্ন করে খুঁজেই গাইঘাটা কাণ্ডে হজরতের  কাটা মুণ্ডর হদিশ পায়নি পুলিশ। মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণের সময়ে কাটা মুণ্ডতে অভিযুক্ত জলিল, নিজেই অকুস্থলে দেখিয়ে দেন, সেই রাতে মুণ্ড কাটার পর কোথায় ফেলেছিলেন তিনি। ১৫ দিন পর ডোবা থেকেই উদ্ধার হয় কাটা মুণ্ড। নিজের হাতে তোলেন জলিল। তারপর সেটা ব্যাগে পুরে, তা হাতে করে নিয়ে আসেন তিনি পুলিশ কর্তাদের সঙ্গেই।

মুণ্ড উদ্ধার করার তা পরীক্ষার জন্য পাঠান পুলিশকর্তারা। আর এদিকে কান্নায় ভেঙে পড়েন হজরতের মা-স্ত্রী। সেই রাতে কী হয়েছিল, হজরতের স্ত্রী বললেন, “তিনটের সময়ে বাড়ি থেকে বেরিয়েছিল। জলিলের সঙ্গে দেখা করতে যাচ্ছি বলেছিল। তারপর বাড়ি থেকে ফোন করি।  রাত ৮টার পর থেকে ফোন বন্ধ। ৮টার মায়ের সঙ্গে কথা হয়েছিল।”

তখনই মা কাঁদতে কাঁদতে বলতে থাকেন, “বলেছিল, মা রাস্তায় আছি, আসছি। বলার পরই ফোন সুইচ অফ হয়ে গিয়েছে। আর তারপর থেকে আমার ছেলে আর কথা বলেনি। জলিল কোনও দিনও আমার বাড়িতে আসেনি।”

হজরতের স্ত্রী এদিন তাও শক্ত ছিলেন, কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর মা। তাঁরা কিছুতে বুঝতেই পারছেন না, কেন জলিল হজরতকে এত নৃশংসভাবে খুন করলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *