Yashasvi Jaiswal: সেমিফাইনালের আগে মুম্বইয়ের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন যশস্বী জয়সওয়াল - Bengali News | Yashasvi Jaiswal ruled out of Mumbai’s Ranji Trophy semi final match against Vidarbha due to ankle injury - 24 Ghanta Bangla News
Home

Yashasvi Jaiswal: সেমিফাইনালের আগে মুম্বইয়ের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন যশস্বী জয়সওয়াল – Bengali News | Yashasvi Jaiswal ruled out of Mumbai’s Ranji Trophy semi final match against Vidarbha due to ankle injury

Spread the love

সেমিফাইনালের আগে মুম্বইয়ের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন যশস্বী জয়সওয়ালImage Credit source: PTI

কলকাতা: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে ছিলেন ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। শেষ বেলায় তিনি বাদ পড়েছেন চূড়ান্ত দল থেকে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন ভুলে রঞ্জি ট্রফিতে ফোকাস করছিলেন যশস্বী। এতদিন শোনা যাচ্ছিল বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে খেলবেন ভারতীয় ওপেনার। কিন্তু ফের ধাক্কা খেলেন তিনি। রঞ্জি সেমিফাইনালের আগে গোড়ালির চোটে ছিটকে গেলেন তিনি।

বর্ডার গাভাসকর ট্রফি খেলে দেশে ফেরার পর মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। এরপর তিনি খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে। সেখানেই তাঁর ওডিআই অভিষেকও হয়েছিল।

নাগপুরে জিতে আবার ফাইনালে ওঠাই লক্ষ্য মুম্বইয়ের। চ্যাম্পিয়ন্স ট্রফির টিম থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে চাইছিলেন যশস্বী। কিন্তু সেখানেও খেলেন ধাক্কা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *