New Market: ‘যখনই দোকানে এসে দাঁড়াল, বুঝি…’, নিউ মার্কেটে ওড়নার দোকানে আসে ‘অতিথি’, আর রাতেই ব্যবসায়ী সেই অতিথিকে যেভাবে দেখলেন… – Bengali News | New market Complaint of angering a businessman for not being picked up at New Market
কলকাতা: নিউমার্কেটে হকারদের ওপর তোলাবাজদের তাণ্ডব! তোলা না দেওয়ায় এক হকারের মাথায় চপারের কোপ দেওয়ার অভিযোগ। আগেও ওই ব্যবসায়ীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল। এমনকি অভিযোগ পুলিশ প্রশাসনের ওপরেও। অভিযোগ, সব জেনে হাত গুটিয়ে রেখেছে পুলিশ। এমনটাই অভিযোগ হকারদের।
জানা গিয়েছে, শনিবার রাতে নিউ মার্কেটে ব্যবসায়ীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। অভিযোগের তির মূলত বহিরাগতদের বিরুদ্ধেই। ইতিমধ্যেই ভবানীপুর থানায় অভিযোগ জানিয়েছেন হকাররা। এক প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জানাচ্ছেন, শনিবার দুপুর তিনটের ঘটনা। কয়েকজন এসে ওই ব্যবসায়ীর কাছ থেকে তিন লক্ষ টাকা চায়। টাকা দিতে চাননি ওই ব্যবসায়ী। ওই লাইনের প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকেই তাঁরা টাকা চান বলে অভিযোগ। ওই ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করেন, সে সময়ে নিউমার্কেটের কর্তারা যান, কথাবার্তায় তখনকার মতো বিষয়টা মিটমাট হয়ে যায়।
ওই ব্যবসায়ীর বাড়ি নিউ আলিপুর এলাকায়। রাতে তাঁর বাড়ির ওখানে গিয়েই হামলা চালানো হয় বলে অভিযোগ। রাত বারোটা পনেরো মিনিট নাগাদ হামলা চালায়। সাহেব, রেহান, রেহানের এক আত্মীয় নামে বেশ কয়েকজনের নাম নিয়েছেন তিনি। আক্রান্ত তৃণমূল কর্মী। তিনি বলেন, “এর আগেও মেরে এক জনের মাথা ফাটিয়ে দিয়েছিল। একই কেস। চার পাঁচটা কেসও রয়েছে ওদের বিরুদ্ধে। পুলিশ তদন্ত করছে। কিন্তু গ্রেফতার কেউ হয়নি।” আরেক ব্যক্তি বলেন, “যারা মেরেছে, তারা তৃণমূলই করে। ওদিকে পার্টি অফিস রয়েছে তো ওদের। এখন ওদের মার্কেটে ঢোকা মানা রয়েছে। পুলিশ আগে থেকেই বলে দিয়েছিল।”
আপাতত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ব্যবসায়ী। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল মানেই হচ্ছে তোলামূল। এ তো সবাই জানে। বড়রা বালি. পাথর, কয়লা খেতে থাকে। সেটা ওদের মাধ্যম। ছোটরা কী করবে! ওরা এসব করে বেড়ায়।”
