Bizarre: অপারেশন করাতে গিয়ে, হাসপাতালের বেডে খুঁজে পেল হারিয়ে যাওয়া স্ত্রীকে! মুছে গিয়েছে স্মৃতি, বুঝতে পেরেই স্বামী যা করল... - Bengali News | UP man finds missing wife next to his bed in Hospital but she failed to recognize - 24 Ghanta Bangla News
Home

Bizarre: অপারেশন করাতে গিয়ে, হাসপাতালের বেডে খুঁজে পেল হারিয়ে যাওয়া স্ত্রীকে! মুছে গিয়েছে স্মৃতি, বুঝতে পেরেই স্বামী যা করল… – Bengali News | UP man finds missing wife next to his bed in Hospital but she failed to recognize

Spread the love

হাসপাতালে স্ত্রী শান্রতি দেবীর সঙ্গে রাকেশ। Image Credit source: India Today

এই ঘটনা হার মানাবে যে কোনও সুপারহিট সিনেমার চিত্রনাট্যকেও। উত্তরপ্রদেশের বাসিন্দা ৫০ বছরের রাকেশ কুমার। হঠাৎই বাড়ি থেকে হারিয়ে যান তাঁর স্ত্রী। ২২ দিন ধরে অনেক খোঁজ খবর নেওয়া হলেও মেলেনি কোনও সন্ধান।

অবশেষে উন্নাওয়ের একটি হাসপাতালে নিজের ছানি অপারেশন করাতে গিয়ে হারিয়ে যাওয়া বউকে খুঁজে পান রাকেশ।

রাকেশ পেশায় ওয়েল্ডার। ১৩ জানুয়ারি বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তাঁর স্ত্রী শান্তি দেবী। স্ত্রীকে খুঁজতে কানপুর, লক্ষ্ণৌ এবং কনৌজ সহ আরও বিভিন্ন জায়গায় ঘোরেন রাকেশ। কিন্তু নিরাশা ছাড়াই আর কিছুই জোটেনি। কোন সন্ধান পাওয়া যায়নি।

১৬ জানুয়ারি থানায় নিখোঁজ বলে রিপোর্ট দাখিল করেন রাকেশ। বাড়িতে স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। স্ত্রী না ফেরায় বাড়ি ছাড়েন রাকেশ। বন্ধুদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। এক দিকে যখন জীবনে এই রকম টালমাটাল অবস্থা অন্যদিকে তখন প্রবল সমস্যা রাকেশের চোখে। কমে আসছে দৃষ্টি শক্তি। রাকেশের বন্ধু রাজল শুক্লা, উন্নাও জেলা হাসপাতালের গাড়ির স্ট্যান্ড অপারেটর। বন্ধুর চোখের এই বেহাল দশা নজরে পড়ে তাঁর। বন্ধুর পরামর্শে উন্নাও জেলা হাসপাতালে চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলেন রাকেশ।

পরীক্ষা নীরিক্ষার পরে রাকেশকে ছানি অপারেশন করানোর পরামর্শ দেয় চিকিৎসকরা। সেই মতোই হাসপাতালে চোখে অস্ত্রপচার হয়। চোখের ব্যান্ডেজ খোলার পরে পাশের বেডে খুব পরিচিত এক কন্ঠস্বর শুনতে পান রাকেশ। পাশে তাকিয়েই চমকে ওঠেন তিনি। পাশের বেডে শুয়ে তাঁর স্ত্রী শান্তি দেবী।

তবে এখানেই শেষ নয়। নিজের স্ত্রীকে খুঁজে পেলেও, স্বামীকে প্রথমে চিনতেই পারেননি শান্তি দেবী। রাকেশ বুঝতে কোনও ভাবে মাথায় গুরুতর চোট পেয়েছেন শান্তি দেবী। সেই কারণেই স্বামীকে চিনতে পারছেন না। স্মৃতি শক্তি হারিয়েছেন স্ত্রী।

যদিও পরবর্তীতে রাকেশের সেবা শুশ্রুষায় স্বামীকে চিনতে পারেন শান্তি দেবী। ধীরে ধীরে নিজের স্মৃতি ফিরে পান তিনি। ২২ দিন পরে নিজের স্ত্রীর সঙ্গে হাসপাতালের বেডে এই ভাবে পুনর্মিলন হবে কল্পনাও করতে পারেননি রাকেশ।

জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ কৌশলেন্দ্র প্রতাপ জানান, শান্তি দেবীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল। সেই কারণেই তিনি সঠিক ভাবে কথা বলতেও পারছিলেন না বা অন্যদের কথাও বুঝতে পারছিলেন না। ধীরে ধীরে হাসপাতাল কতৃপক্ষের চিকিৎসায় এবং স্বামীর সেবায় অবস্থার উন্নতির হয় শান্তি দেবীর। এখন তিনি সকলকে চিনতে পারছেন, এমনকি নিজেকেও চিনতে পেরেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *