নিয়ে থাকেন ওভারটাইমের চার্জ, জেহ-তৈমুরের ন্যানির মাস গেলে রোজগার কত? – Bengali News | Jeh ali khan taimur ali khan nanny how much charge for her job
বাবা-মা দু’জনেই ব্যস্ত। ব্যস্ত শিডিউল থেকে সময় বার করলেও সর্বক্ষণের দেখাশোনার জন্য দরকার হয় আয়ার। যার পোশাকি নাম ন্যানি। বলিপাড়ায় এই ন্যানিদের কদর অনেক। বেশিরভাগ স্টারকিডরাই ন্যানির কাছেই মানুষ। করিনা কাপুর খান ও সইফ আলি খানের ছেলে তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খানও এর ব্যতিক্রম নয়। প্রশ্ন হল। নবাবের বাড়ির ন্যানিরা মাস গেলে কত টাকা পান জানেন? করিনাকে একবার এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি এড়িয়ে গিয়েছিলেন। তবে সত্য কি আর চাপা থাকে?
বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে অচিরেই প্রকাশ পেয়েছে তাঁর সন্তানদের পরিচারিকার মাইনে সংক্রান্ত নানা তথ্য। সূত্র বলছে, মাসে এক লক্ষ ৭৫ হাজার থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ন্যানিকে দিয়ে থাকেন করিনা। মাঝেমধ্যেই বাইরে যেতে ও তাঁকে সইফকে। সে সময় ন্যানির কাছেই থাকেন দুই ছেলে। অনেক সময় ছেলেদের নিয়ে বাইরে গেলে সঙ্গে যান ন্যানি। সে সময় ছেলেদের যাবতীয় দায়িত্ব ন্যস্ত থাকে ন্যানির ওপরেই খাওয়া দাওয়ার দায়িত্বও কাপুর ও খান পরিবারের। এখানেই শেষ নয়। বেশি ঘণ্টা কাজ করলে দিতে হয় ওভারটাইমও। তবে খান পরিবারে ন্যানি বদল হতেই থাকে। রীতিমতো পরীক্ষা দিয়ে, যোগ্যতা প্রমাণ দিয়ে নিয়োগ হয় ন্যানির।
ন্যানি রাখলেও দুই সন্তানের প্রতি যথেষ্ট যত্নশীল করিনা ও সইফ। কিছু দিন আগেই করিনা ও সইফের বোন সোহা আলি খানের ঝগড়ার গুঞ্জন শোনা গিয়েছিল। দোলের দিন বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন সোহা। সেই ছবি সামাজিক মাধ্যমে আপলোডের সময় করিনাকে বাদ দিয়ে ছবি আপলোড করেছিলেন সোহা। হঠাৎ বৌদি বাদ কেন? তা নিয়ে কম আলোচনা হয়নি। এ নিয়ে যদিও প্রকাশ্যে মুখ খোলেননি করিনা অথবা সইফ।