পদ থেকে সরলেন রাজীব কুমার, পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার কে হবেন? - Bengali News | Rajiv Kumar's Term Ends as Chief Election Commissioner, Who Will be Next Chief? - 24 Ghanta Bangla News
Home

পদ থেকে সরলেন রাজীব কুমার, পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার কে হবেন? – Bengali News | Rajiv Kumar’s Term Ends as Chief Election Commissioner, Who Will be Next Chief?

Spread the love

নয়া দিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে সরানো হল রাজীব কুমারকে। নতুন মুখ্য নির্বাচন কমিশনার কে হবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে বিহারের। পরের বছর, ২০২৬ সালে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম ও কেরলে বিধানসভা নির্বাচন রয়েছে। তার প্রস্তুতিও শুরু হবে শীঘ্রই। কে এই দায়িত্ব পালন করবেন, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।

এ দিনই জানা যায় মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে সরে যাচ্ছেন রাজীব কুমার। আগামী মঙ্গলবার তাঁর শেষ দিন। সূত্রের খবর, পরবর্তী নির্বাচন কমিশনার কে হবেন, তা নিয়ে আগামী সোমবারই বৈঠক বসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই বৈঠকে উপস্থিত থাকবেন।

২০২২ সালের মে মাসে মুখ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্ব গ্রহণ করেন রাজীব কুমার। গত বছর লোকসভা নির্বাচন থেকে শুরু করে জম্মু-কাশ্মীরে এক দশকে প্রথমবার বিধানসভা নির্বাচনের তত্ত্বাবধানে ছিলেন তিনি। এছাড়া কর্নাটক, তেলঙ্গানা, মধ্য প্রদেশ, রাজস্থান বিধানসভা নির্বাচনের ব্যবস্থাপনাও তিনি করেছিলেন। গত সপ্তাহেই দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। সেই নির্বাচন দিয়েই নিজের দায়িত্ব শেষ করলেন।

চলতি বছরের শেষভাগে বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে। পরের বছর অর্থাৎ ২০২৬ সালে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম ও কেরলে বিধানসভা নির্বাচন রয়েছে।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসেই দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার সময়ই বলেছিলেন যে অবসর গ্রহণের পর ৪-৫ মাস হিমালয়ে কাটাবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *