Target 3 Crore, SIP of 10 Years: মাত্র ৩০ হাজার বিনিয়োগেই ৩ কোটি! কীভাবে জমাবেন? – Bengali News | Target 3 Crore, SIP of 60 Thousand per Month in 10 Years
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে একটা বড় তহবিল তৈরিই লক্ষ থাকে বিনিয়োগকারীদের। সঠিক ফান্ড পছন্দ করা ও একটা নিয়মের মধ্যে থেকে বিনিয়োগ করাও খুবই জরুরি।
১০ বছরে ৩ কোটি?
কোনও বিনিয়োগকারী যদি মাত্র ১০ বছরে ৩ কোটি টাকা জমাতে চায় তাহলে একাধিক বিষয়ে তাকে নজর রাখতে হবে। প্রথমত, তাকে মাসিক ৬০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, সেই বিনিয়োগকে বার্ষিক ২০ শতাংশ হারে স্টেপ-আপ করতে হবে বা বাড়াতে হবে। যদি সেই বিনিয়োগ থেকে বার্ষিক ১২ শতাংশ রিটার্ন আসে তবে ১০ বছরে ৩ কোটি টাকায় পৌঁছে যাবে ওই বিনিয়োগ থেকে রিটার্নের অঙ্কটা।
লার্জক্যাপ মিউচুয়াল ফান্ড
যদি কেউ ১০ বছর আগে কোনও নিফটি ৫০ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে তাহলেই সে তার এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে।
টাটা নিফটি ৫০ ইনডেক্স ফান্ড বার্ষিক ১২.৭৯ শতাংশ রিটার্ন দিয়েছে
এইচডিএফসি নিফটি ৫০ ইনডেক্স ফান্ড বার্ষিক ১২.৮৩ শতাংশ রিটার্ন দিয়েছে
ইউটিআই নিফটি ৫০ ইনডেক্স ফান্ড বার্ষিক ১২.৭১ শতাংশ রিটার্ন দিয়েছে
কেউ যদি স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করে?
- কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড বার্ষিক ১৭.৭১ শতাংশ রিটার্ন দিয়েছে। যদি এই ফান্ডে মাসিক ৬০ হাজার টাকা বিনিয়োগ করা হয় তাহলে সেই অঙ্ক ১০ বছর পর গিয়ে দাঁড়াতে পারে প্রায় ৩ কোটি ৮৪ লক্ষে।
- টাটা স্মল ক্যাপ ফান্ড বার্ষিক ২৪.৬৯ শতাংশ রিটার্ন দিয়েছে। যদি এই ফান্ডে মাসিক ৬০ হাজার টাকা বিনিয়োগ করা হয় তাহলে সেই অঙ্ক ১০ বছর পর গিয়ে দাঁড়াতে পারে প্রায় ৫ কোটি ৮০ লক্ষে।
- নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড বার্ষিক ২৫.১৫ শতাংশ রিটার্ন দিয়েছে। যদি এই ফান্ডে মাসিক ৬০ হাজার টাকা বিনিয়োগ করা হয় তাহলে সেই অঙ্ক ১০ বছর পর গিয়ে দাঁড়াতে পারে প্রায় ৬ কোটি ১০ লক্ষে। আর যদি বিনিয়োগকারী যদি মাসিক ৩০ হাজার টাকা বিনিয়োগ করে তাহলে ১০ বছর বিনিয়োগেই সে জমিয়ে ফেলতে পারে প্রায় ৩ কোটি টাকা।
কোনও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।