৩৮ ট্রেন বাতিল শিয়ালদা ডিভিশনে, শনি-রবিতে চলবে কাজ, টাইমটেবিল-সহ তালিকা দেখুন, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

৩৮ ট্রেন বাতিল শিয়ালদা ডিভিশনে, শনি-রবিতে চলবে কাজ, টাইমটেবিল-সহ তালিকা দেখুন, বাংলার মুখ

Spread the love

বিভিন্ন কাজের জন্য শনিবার এবং রবিবার শিয়ালদা ডিভিশনে ৩৮টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন শাখায় বিভিন্ন কাজ করা হবে। সেটার জন্য বিভিন্ন অংশে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেজন্য শনিবার এবং রবিবার বারাসত-বনগাঁ শাখা এবং কৃষ্ণনগর-লালগোলা শাখায় মোট ৩৮টি ট্রেন বাতিল থাকবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সময় পরিবর্তন করা হয়েছে কয়েকটি ট্রেনের।

শনিবার শিয়ালদা-বনগাঁ শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৩৩৮৫১ শিয়ালদা-বনগাঁ লোকাল: সন্ধ্যা ৭ টা ২৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩৩৮৫৯ শিয়ালদা-বনগাঁ লোকাল: রাত ১০ টা ৩৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৩) ৩৩৮৬১ শিয়ালদা-বনগাঁ লোকাল: রাত ১১ টায় শিয়ালদা থেকে ছাড়ে।

৪) ৩৩৮৬৩ শিয়ালদা-বনগাঁ লোকাল: রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৫) ৩৩৮৫৪ বনগাঁ-শিয়ালদা লোকাল: রাত ৮ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৬) ৩৩৮৫৬ বনগাঁ-শিয়ালদা লোকাল: রাত ৯ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৭) ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদা লোকাল: রাত ৯ টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৮) ৩৩৮৬০ বনগাঁ-শিয়ালদা লোকাল: রাত ১০ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

শনিবার নৈহাটি-ব্যান্ডেল শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৩৭৫৫৭ নৈহাটি-ব্যান্ডেল লোকাল: রাত ১১ টা ৫৮ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

২) ৩৭৫৫৮ ব্যান্ডেল-নৈহাটি লোকাল: রাত ১১ টা ২৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।

শনিবার শিয়ালদা-গেদে শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৩১৯২৯ শিয়ালদা-গেদে লোকাল: রাত ৯ টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩১৯২৮ গেদে-শিয়ালদা লোকাল: রাত ৯ টা ২৫ মিনিটে গেদে থেকে ছাড়ে।

শনিবার শিয়ালদা-শান্তিপুর শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৩১৫৩৯ শিয়ালদা-শান্তিপুর লোকাল: রাত ৯ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩১৫৪২ শান্তিপুর-শিয়ালদা লোকাল: রাত ১০ টা ৪৫ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।

রবিবার বারাসত-বনগাঁ শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৩৩৩৬৯ বারাসত-বনগাঁ লোকাল: সকাল ৬ টা ২০ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

২) ৩৩৩৬৮ বনগাঁ-বারাসত লোকাল: সকাল ৭ টা ৪১ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

রবিবার শিয়ালদা-হাবরা শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৩৩৬৫১ শিয়ালদা-হাবরা লোকাল: ভোর ৪ টে ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩৩৬৫৩ শিয়ালদা-হাবরা লোকাল: সকাল ৬ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৩) ৩৩৬৫২ হাবরা-শিয়ালদা লোকাল: সকাল ৬ টা ৩৭ মিনিটে হাবরা থেকে ছাড়ে।

৪) ৩৩৬৫৪ হাবরা-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ৫৫ মিনিটে হাবরা থেকে ছাড়ে।

রবিবার নৈহাটি-ব্যান্ডেল শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৩৭৫২১ নৈহাটি-ব্যান্ডেল লোকাল: ভোর ৪ টে ৪০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

২) ৩৭৫২২ ব্যান্ডেল-নৈহাটি লোকাল: ভোর ৪ টে ১০ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।

রবিবার শিয়ালদা-গেদে শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৩১৯১১ শিয়ালদা-গেদে লোকাল: ভোর ৪ টে ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩১৯১২ গেদে-শিয়ালদা লোকাল: রাত ৩ টে ৫০ মিনিটে গেদে থেকে ছাড়ে।.

রবিবার শিয়ালদা-শান্তিপুর শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৩১৫১১ শিয়ালদা-শান্তিপুর লোকাল: ভোর ৪ টে ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩১৫১২ শান্তিপুর-শিয়ালদা লোকাল: রাত ৩ টে ২২ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।

রবিবার নৈহাটি-রানাঘাট শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৩১৭১১ নৈহাটি-রানাঘাট লোকাল: সকাল ৫ টায় নৈহাটি থেকে ছাড়ে।

২) ৩১৭১২ রানাঘাট-নৈহাটি লোকাল: ভোর ৪ টে ৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।

রবিবার শিয়ালদা-রানাঘাট শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৩১৬১১ শিয়ালদা-রানাঘাট লোকাল: ভোর ৫ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩১৬১২ রানাঘাট-শিয়ালদা লোকাল: ভোর ৪ টে ২০ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।

রবিবার কৃষ্ণনগর সিটি-লালগোলা শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৩১৮৬১ কৃষ্ণনগর সিটি-লালগোলা লোকাল: সকাল ১০ টা ৪০ মিনিটে কৃষ্ণনগর সিটি থেকে ছাড়ে।

২) ৩১৮৬৪ লালগোলা-কৃষ্ণনগর সিটি লোকাল: বিকেল ৫ টা ১৫ মিনিটে লালগোলা থেকে ছাড়ে।

রবিবার লালগোলা-শিয়ালদা শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৫৩১৭৮ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার: সকাল ৯ টা ২৫ মিনিটে লালগোলা থেকে ছাড়ে।

২) ৫৩১৭৫ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার: বেলা ১২ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার রানাঘাট-লালগোলা শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৩১৭৭৩ রানাঘাট-লালগোলা লোকাল: সকাল ৯ টা ২২ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।

২) ৩১৭৭৪ লালগোলা-রানাঘাট প্যাসেঞ্জার: দুপুর ২ টোয় লালগোলা থেকে ছাড়ে।

রবিবার কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?

১) ৫৩০৯২ আজিমগঞ্জ-কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার: বিকেল ৪ টে ১০ মিনিটে আজিমগঞ্জ থেকে ছাড়ে।

২) ৫৩০৯১ আজিমগঞ্জ-কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার: সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে কৃষ্ণনগর সিটি থেকে ছাড়ে।

কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?

 

শনিবার মাধ্যমিক পরীক্ষা থাকলেও যে সময় ট্রেন বাতিল করা হয়েছে, তাতে পরীক্ষার্থীদের সমস্যা হওয়ার কথা নয় বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *