Love affair: ফাঁকা বাড়িতে মেয়েটার ঘরে ঢুকেছিল প্রেমিক, প্রতিবেশীরা জানিয়ে দেয় মা-বাবাকে, ছুটে বাড়ির দরজা খুলতেই মেয়ের অবস্থা দেখেই স্তম্ভিত – Bengali News | One woman was murder by his boyfriend in murshidabad
মুর্শিদাবাদে কী হল?Image Credit source: Tv9 Bangla
বেলডাঙা: বাড়িতে কেউ ছিল না। চুপি-চুপি ঢুকে পড়েছিল প্রেমিক। যদিও বিষয়টি নজর এড়ায়নি প্রতিবেশীদের। তাঁরা সঙ্গে-সঙ্গে খবর দেয় মেয়েটির বাবা-মাকে। তবে হয়ত ভাবেননি মেয়েটির এমন পরিণতি হবে। দরজায় খুলতেই স্তম্ভিত সকলে।
কী ঘটেছে?
প্রেমিকার বাড়িতে এসে তাঁকে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘর থেকে আপত্তিকর অবস্থায় উদ্ধার হয়েছে দেহটি। ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার অন্তর্গত আন্ডিরণে গ্রামে। মৃতের নাম টুসকি মণ্ডল (২১)।
জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়িতে টুসকি মণ্ডল বাড়িতে একা ছিলেন। অন্য কেউ না থাকার সুযোগে প্রেমিক তাঁর বাড়িতে আসে বলে অভিযোগ। এরপর বাড়ি থেকে প্রেমিককে যেতে দেখে প্রতিবেশীরা। টুসকি এর পরিবারের লোকজন বাড়ি ফিরে এসে দেখেন তাঁর মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনায় খবর দেওয়া হয় বেলডাঙা থানার পুলিশে। বেলডাঙা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার তদন্তে বেলডাঙা থানার পুলিশ।
মৃতের দাদা বলেন, “বাড়িতে কেউ ছিল না। মা গিয়েছিল কীর্তনে। মা বাড়িতে এসে দেখছে ও একটা হাত একটা পা দিয়ে মাটিতে পড়ে ঝুলছে। পাড়ার লোককে ডাকা হয়। তারা এসে পুলিশে খবর দেয়। আমার বোন একটা ছেলেকে ভালবাসত। বিয়েও ঠিক হয়েছিল। বাড়িতে কেউ ছিল না। পাড়ার লোক দেখেছে ওকে ঢুকতে। তারপর বাইক ঠেলতে ঠেলতে নিয়ে গিয়েছে।”
