Leopard Video: বিয়েবাড়িতে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ, বর-কনে বন্দি গাড়িতে, আত্মারাম খাঁচা অতিথিদের - Bengali News | Leopard Enters Wedding, Groom Bride Locks themselves in Car, Guests Run Away in Lucknow - 24 Ghanta Bangla News
Home

Leopard Video: বিয়েবাড়িতে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ, বর-কনে বন্দি গাড়িতে, আত্মারাম খাঁচা অতিথিদের – Bengali News | Leopard Enters Wedding, Groom Bride Locks themselves in Car, Guests Run Away in Lucknow

Spread the love

বিয়েবাড়িতে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ।Image Credit source: X

লখনউ: বিয়েবাড়িতে ভর্তি অতিথি। সকলকে স্বাগত জানাচ্ছিলেন বর-কনে। হঠাৎ ঢুকে পড়ল অনাকাঙ্খিত এক অতিথি। তাঁকে দেখেই তো আত্মারাম খাঁচা সকলের। সেই অতিথিকে তাড়াবে কী, তখন নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত সকলে। ভয়ে পালালেন বর-কনেও। কে সেই অতিথি জানেন? চিতাবাঘ।

উত্তর প্রদেশের লখনউতে বুদ্ধেশ্বর রিং রোডে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গতকাল, বুধবার রাত ১১টা নাগাদ ঢুকে পড়ে একটি চিতাবাঘ।

বিয়ের অনুষ্ঠানে চিতাবাঘ ঢুকে বেড়াতে দেখে কার্যত হার্টফেল হওয়ার জোগাড় অতিথিদের। যে যেদিকে পারল, ছুটে পালাল। অর্ধেক অতিথি পরিমরি করে বাইরে পালিয়ে গেলেন, কেউ আবার দোতলা থেকেই দিলেন ঝাঁপ। বর-কনেও আতঙ্কিত হয়ে পালিয়ে যান এবং গাড়ির ভিতরে ঢুকে দরজা লক করে দেন।

চিতাবাঘকে ধরতে পুলিশ ও বন বিভাগে খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে অনুষ্ঠানবাড়ির দোতলায় একটি ঘরের কোণে চিতাবাঘটিকে লুকিয়ে থাকতে দেখে। কিন্তু তাকে ধরতে গেলেই হামলা করে বনকর্মীদের উপরে। মুকাদ্দর আলি নামক এক বনকর্মীর হাত রক্তাক্ত করে দেয় চিতাবাঘ। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় শেষে ভোর সাড়ে তিনটে নাগাদ চিতাবাঘটিকে ধরা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *