Burdwan: চেনে ঝোলানো ছোট্ট সারমেয় শাবক, দেড় ঘণ্টা কেটে গিয়েছে, মুখ দিয়ে ফ্যানা বেরচ্ছে…. ভয়ঙ্কর ছবি বর্ধমানে – Bengali News | Man tied little puppy with chain, puppy died after torture, man arrested
এভাবেই কুকুর ছানাকে বেঁধে রাখা হত বলে অভিযোগImage Credit source: TV9 Bangla
বর্ধমান: সারমেয় শাবককে নির্মম অত্যাচার ও খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। সারমেয় শাবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ওই কুকুরছানাকে দিনের পর দিন অত্যাচার করা হত বলে অভিযোগ উঠেছে। ধৃতের নাম দেবব্রত নায়েক। বর্ধমান শহরের খাঁজা আনোয়ার বেড় এলাকার ঘটনা। অত্যাচারের ভিডিয়ো ভাইরাল হয়ে যাওয়ার পরই বিষয়টি সামনে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মাস আগে রাস্তা থেকে একটি সারমেয় শাবককে তুলে নিয়ে বাড়িতে যান দেবব্রত নায়েক নামে ওই ব্যক্তি। অভিযোগ, বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই সারমেয় শাবকের উপর নানাভাবে অত্যাচার চালাতেন দেবব্রত। সময়মতো খাবার বা জলও দিতেন না বলে অভিযোগ ওঠে।
মঙ্গলবার দেখা যায়, একটি ছোট চেনে গলায় ফাঁস লাগিয়ে সারমেয় শাবককে দরজার কড়ায় ঝুলিয়ে দেন। দীর্ঘক্ষণ এইভাবে ঝুলতে থাকায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় ওই সারমেয় শাবকের। এরপরই প্রিয়াঙ্কা খাতুন নামে এক পশুপ্রেমীর করা অভিযোগের ভিত্তিতে দেবব্রত নায়েককে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।