শাহরুখের দাঁড়ানোর জায়গা নেই, মোটা হওয়ায় ছবি থেকে বাদ পড়তে হয় কোন নায়িকাকে - Bengali News | Shilpa Shirodkar Was Fat Shamed, Faced Rejection For Chaiyya Chaiyya - 24 Ghanta Bangla News
Home

শাহরুখের দাঁড়ানোর জায়গা নেই, মোটা হওয়ায় ছবি থেকে বাদ পড়তে হয় কোন নায়িকাকে – Bengali News | Shilpa Shirodkar Was Fat Shamed, Faced Rejection For Chaiyya Chaiyya

Spread the love

শাহরুখ খান, ৯০ দশক থেকে যিনি বলিউডের বাদশা। নায়িকাদেরও স্বপ্নের পুরুষ হয়ে উঠেছিলেন রাতারাতি। অনেকেরই স্বপ্ন তাঁর সঙ্গে একটা ছবি করা। সেই স্বপ্ন সত্যিও হয়েছে অনেকের। তবে জানেন কি, এক অভিনেত্রীকে কেবল চেহারার জন্যে শাহরুখের ছবি থেকে বাদ পড়তে হয়? তাঁর অপরাধ! তিনি দাঁড়ালে নাকি শাহরুখ খানের দাঁড়ানোর আর জায়গা থাকবে না। যার ফলে সেই ছবি থেকে বাদ পড়তে হয় অভিনেত্রীকে। একটা সময় তিনি বলিউডের কেরিয়ারে ইতিও টেনে দেন। নাম শিল্পা শিরোদকার। ১৯৮৯ সালে রমেশ সিপ্পির ছবি দিয়ে তিনি বলিউডে ডেবিউ করেছিলেন। ২০০০ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর দীর্ঘ বিরতি।

তবে জানেন কি, শাহরুখের জনপ্রিয় গান ছাইয়া ছাইয়া-র জন্যে তিনিই ছিলেন প্রথম পছন্দ? সিদ্ধার্থ কননকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা নিজেই জানিয়েছিলেন এই কথা। শাহরুখের সঙ্গে এই গানে পারফর্ম করার কথা ছিল তাঁর। তবে তাঁর চেহারার জন্য তাঁকে গান থেকে বাদ পড়তে হয়। শুনতে হয় তিনি দাঁড়ালে আর শাহরুখের দাঁড়ানোর জায়গা থাকবে না। কারণ ছবির গান শুট হয় একটা ট্রেনের ওপর। তিনি এই গান থেকে বাদ পড়তে, সেই জায়গায় সুযোগ পেয়েছিলেন মালাইকা আরোরা। তাঁকে সরাসরি বলা হয়েছিল, এই গানের জন্যে তিনি সামান্য ‘মোটা’। নায়িকার কথায়, “এমনই কিছু একটা বলা হয়েছিল, আমার ঠিক মনে নেই।”

যদিও সেই প্রসঙ্গে মুখ খুলেছিলেন ফারহা খান। তাঁর কথায়, “সেই সময় ওর ওজন ছিল ১০০ কেজি। কীভাবে ও ট্রেনের ওপর উঠত?”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *