IND vs ENG Preview: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে নজরে কিং কোহলি, অভিষেকের অপেক্ষায় অর্শদীপ - Bengali News | India vs England ODI series IND vs ENG 3rd Match at Ahmedabad Preview Probable line up Telecast Detail - 24 Ghanta Bangla News
Home

IND vs ENG Preview: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে নজরে কিং কোহলি, অভিষেকের অপেক্ষায় অর্শদীপ – Bengali News | India vs England ODI series IND vs ENG 3rd Match at Ahmedabad Preview Probable line up Telecast Detail

Spread the love

ভারতীয় ক্রিকেটে এখন দুটো বড় প্রশ্ন। প্রথমত, বিরাট কোহলির ফর্ম। দ্বিতীয়ত, জসপ্রীত বুমরাকে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে? দ্বিতীয় প্রশ্নের উত্তর ইতিমধ্যেই মিলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই জসপ্রীত বুমরা। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে অর্থাৎ সিডনি টেস্টে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরা। এরপর ব্যাট হাতে নামলেও সিডনি টেস্টে আর বোলিং করেননি। তারপর থেকেই ধোঁয়াশা চলছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়। ওয়ান ডে সিরিজেও তাঁকে রাখা হয়নি। তবে বলা হয়েছিল, তৃতীয় ওয়ান ডে-তে খেলতে পারেন জসপ্রীত বুমরা। তা আর হচ্ছে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত। প্রথম দু-ম্যাচেই জিতেছে ভারত। তবে কটকে দ্বিতীয় ম্যাচটি বাড়তি স্বস্তি দিয়েছে বিশেষ কারণে। রানের মধ্যে ছিলেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। বিধ্বংসী সেঞ্চুরিতে প্রত্যাবর্তন করেছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের একই প্রত্যাশা বিরাট কোহলিকে নিয়ে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তৃতীয় ওডিআইতে নামছে ভারত। এই মাঠেই ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন রোহিতরা। একই মাঠে কিং কোহলি রাজার মতোই ফিরুক, সেই প্রত্য়াশাতেই ভারতীয় দল।

সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত হয়ে যাওয়ায় তৃতীয় ওয়ান ডে-তে কিছু পরিবর্তন হতে পারে। প্রথম চয়েস কিপার-ব্যাটার হিসেবে খেলানো হচ্ছিল লোকেশ রাহুলকে। এই ম্যাচে ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হতে পারে। তেমনই বোলিং বিভাগেও। বরুণ চক্রবর্তীর জায়গায় খেলানো হতে পারে কুলদীপ যাদবকে। পেস বোলিংয়ে ধোঁয়াশা এবং সম্ভাবনা রয়েছে। ম্যাচের আগের দিন ভারতীয় দল প্র্যাক্টিস করেনি। ফলে পরিস্থিতি বোঝা যাচ্ছে না। এই ম্যাচে বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকে দেখে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজরকাড়া পারফরম্যান্স করেছেন অর্শদীপ। ওয়ান ডে ক্রিকেটে ডাক পেলেও অভিষেক হয়নি। আমেদাবাদে সামির সঙ্গে নতুন বলে জুটি বাঁধতে পারেন অর্শদীপও। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে পরিবর্তন হয়ে গিয়েছে। ফলে চ্য়াম্পিয়ন্স ট্রফির মহড়ায় এই ম্যাচকে কাজে লাগানো হবে।

ভারত বনাম ইংল্যান্ড, তৃতীয় ওয়ান ডে, দুপুর ১.৩০ থেকে, স্পোর্টস ১৮-এ সম্প্রচার, ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *