Calcutta High Court: ‘মনে রাখতে হবে অভিযোগ পুলিশের বিরুদ্ধেই…’, তাই পুলিশ কমিশনারেটকে বড় নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির – Bengali News | Calcutta high court: ‘It should be remembered that the complaint is against the police…’, the Chief Justice of the High Court issued a directive to the Howrah Police Commissionerate.
হাওড়া: হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় মহিলাকে পুলিশের মারধরের ঘটনায় হাওড়া পুলিশ কমিশনারেটকে তদন্ত করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাই কোনও প্রভাব ছাড়া তদন্ত করতে সক্ষম এমন কোন পুলিশকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।
হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা সান্তনা শেঠের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের অভিযোগ পেয়ে পুলিশ হঠাৎ তাঁর উপর চড়াও হয়। গোলাবাড়ির এক সাব ইন্সপেক্টরের হীরেন লাগার বিরুদ্ধে অভিযোগ মহিলা অফিসার ছাড়াই একাই বেধড়ক মারধর করা হয় ওই মহিলাকে।
পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এরপর জল গড়ায় আদালতে। মামলাকারী পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টে পুলিশের তরফে রিপোর্ট দিয়ে জানায় দুই গোষ্ঠীর সংঘর্ষের শিকার হন ওই মহিলা। মামলাকারীর আইনজীবী শুভাশিস চক্রবর্তী পাল্টা জানান, ওই ইন্সপেক্টরের জন্য আসলে সঠিক করে তদন্তই হয়নি।
বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি হাওড়া পুলিশ কমিশনারেটকে তদন্ত করার নির্দেশ দেন। তদন্ত যাতে প্রভাবিত না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান বিচারপতি।
