Rice Price: ১০০ টাকা কেজি চাল! মিনিকিট, বাঁশকাঠিতে তো হাত দেওয়া যাচ্ছে না, কী হল হঠাৎ! কপালে ভাঁজ মধ্যবিত্তদের - Bengali News | Rice price hiked suddenly, businessmen also have no clue, what is the reason - 24 Ghanta Bangla News
Home

Rice Price: ১০০ টাকা কেজি চাল! মিনিকিট, বাঁশকাঠিতে তো হাত দেওয়া যাচ্ছে না, কী হল হঠাৎ! কপালে ভাঁজ মধ্যবিত্তদের – Bengali News | Rice price hiked suddenly, businessmen also have no clue, what is the reason

বর্ধমান: পশ্চিমবঙ্গে প্রায় সব পরিবারেই ভাতের কদর বরাবরই বেশি। মাছে-ভাতে বাঙালির পরিবারে মাসে কেজি কেজি চাল লাগে। এবার সেই চাল কিনতেও বেগ পেতে হচ্ছে। চালের দাম একধাক্কায় এত বেড়ে গিয়েছে, যা চিন্তায় ফেলছে সাধারণ মধ্যবিত্তকে। কীভাবে এত দাম বাড়ল, তা বুঝে উঠতে পারছেন না ব্যবসায়ীরাও। মিনিকিট থেকে শুরু করে বাঁশকাঠি বা গোবিন্দভোগ, দাম বেড়েছে সব চালেরই।

হঠাৎই এক ঝটকায় কেজি প্রতি চালের দাম ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। বর্ধমানে চালের দাম হু হু করে বেড়ে যাওয়ায় টাস্ক ফোর্সকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রচুর চাল উৎপন্ন হয়। সেখানেই এভাবে দাম বেড়ে যাওয়া দুশ্চিন্তায় সাধারণ মানুষ।

মধ্যবিত্ত পরিবারে মিনিকিট চালের কদর বেশি। আর সেই চালের দাম গত কয়েকদিনে একলাফে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে বলে জানাচ্ছেন ক্রেতারা। পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য চালের দামও। আচমকা দাম বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনও। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েষা রানি জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। ইতিমধ্যেই টাস্ক ফোর্সকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে রিপোর্ট পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *