Gautam Gambhir: গৌতম গম্ভীরের 'স্ট্র্যাটেজিতে' কটকে হয়তো বেঞ্চেই কাটাতে হবে এই তারকাকে - Bengali News | Gautam Gambhir's Strategy Ahead Of IND vs ENG 2nd ODI Likely To See Shreyas Iyer Being Sacrificed as per Report - 24 Ghanta Bangla News
Home

Gautam Gambhir: গৌতম গম্ভীরের ‘স্ট্র্যাটেজিতে’ কটকে হয়তো বেঞ্চেই কাটাতে হবে এই তারকাকে – Bengali News | Gautam Gambhir’s Strategy Ahead Of IND vs ENG 2nd ODI Likely To See Shreyas Iyer Being Sacrificed as per Report

Spread the love

গৌতম গম্ভীরের ‘স্ট্র্যাটেজিতে’ কটকে হয়তো বেঞ্চেই কাটাতে হবে এই তারকাকেImage Credit source: PTI

কলকাতা: কটক ম্যাচের আগে ফিট হয়ে উঠেছেন বিরাট কোহলি (Virat Kohli)। একদিকে যখন এই ভালো খবর এসেছে ভারতীয় শিবিরে, তেমনই চিন্তাও বেড়েছে। কী নিয়ে চিন্তা? জস বাটলারদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে একাদশ কেমন হবে? এটাই টিম ইন্ডিয়ার চিন্তা। আসলে বিরাট একাদশে ফেরা মানেই সেখানে বদল করতে হবে। অর্থাৎ এটা পরিষ্কার যে, নাগপুরে যে ১১ জন ভারতের হয়ে খেলেছিলেন, সেখান থেকে কোনও একজনকে বেঞ্চে কাটাতে হবে। এরপর থেকেই ক্রিকেট মহলে আলোচনা হচ্ছে ভালো পারফর্ম করার পরও কি কটকে খেলা হবে না শ্রেয়স আইয়ারের? সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী কটক ম্যাচে হয়তো বেঞ্চেই কাটাতে হবে শ্রেয়স আইয়ারকে। আর সেখানেই কাজ করছে কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ‘স্ট্র্যাটেজি।’

ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে প্রশ্ন করা হয়েছিল শ্রেয়স আইয়ারকে নিয়ে। তাঁকে জিজ্ঞাসা করা হয়, দ্বিতীয় ওডিআইতে বিরাট ফিরলে শ্রেয়স বা যশস্বীর মধ্যে কে বাদ পড়বেন? এই প্রশ্নের উত্তরে সীতাংশু বলেন, ‘এটা ক্যাপ্টেন এবং কোচের সিদ্ধান্ত। আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব না।’ সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, যা পরিস্থিতি তাতে ভালো পারফর্ম করার পরও শ্রেয়সকেই জায়গা ছাড়তে হবে।

তরুণ তুর্কি যশস্বীকে আরও সুযোগ দিতে চাইছেন ভারতের ক্যাপ্টেন ও কোচ। ফলে গত ম্যাচে ৩৬ বলে ৫৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা শ্রেয়সকে বাদ পড়তে হবে। শুভমন গিল, মহম্মদ সামি, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানার পাশাপাশি শ্রেয়স আইয়ারও ঐচ্ছিক অনুশীলনে অংশ নেননি। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক ডান হাতি ও বাম হাতি কম্বিনেশন ব্যবহার করতে আগ্রহী। ফলে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে জায়গা কার্যত পাকা যশস্বীর। তিনে শুভমন গিল। আর চারে নামবেন বিরাট কোহলি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *