Fitness Tips: ঘাম ঝরানোর প্রয়োজন নেই, ছুটতে হবে না জিমে, ব্যায়াম না করেও ফিট থাকুন এই ৫টি টিপস মেনে - Bengali News | Fitness Tips, How to stay fit without doing exercise know in the details - 24 Ghanta Bangla News
Home

Fitness Tips: ঘাম ঝরানোর প্রয়োজন নেই, ছুটতে হবে না জিমে, ব্যায়াম না করেও ফিট থাকুন এই ৫টি টিপস মেনে – Bengali News | Fitness Tips, How to stay fit without doing exercise know in the details

Spread the love

Fitness Tips: ঘাম ঝরানোর প্রয়োজন নেই, ছুটতে হবে না জিমে, ব্যায়াম না করেও ফিট থাকুন এই ৫টি টিপস মেনেImage Credit source: Canva

ফিট থাকতে কে না চায় বলুন তো! আজকাল ওজন কমানোর জন্য প্রচুর মানুষ জিমে ছোটেন। মনে করেন ঘাম ঝরালেই ভ্যানিশ হবে ওজন। শুধু তাই নয়, কেউ কেউ ভারী ওয়ার্কআউটের পাশাপাশি বেছে নেন এক সুষম ডায়েট। কিন্তু যদি কোনও ব্যক্তির জীবনযাত্রার রুটিনই খারাপ হয়, তা হলে তিনি যতই চেষ্টা করুন, ফিট থাকা কঠিন। এই পরিস্থিতিতে, খাদ্যাভ্যাসের দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন। ফিট থাকার জন্য সব সময় ব্যায়ামেরই প্রয়োজন হয় না। তবে, নিয়মিত সক্রিয় থাকার মাধ্যমে, স্বাস্থ্যের উন্নতি হয়। কিন্তু যদি কোনও ব্যক্তি ব্যায়াম করতে না চান এবং ওজন কমাতে চান, তা হলে কয়েকটি ছোট্ট টিপস মানলেই পেতে পারেন সুফল। নিম্নে সেই টিপস গুলির বর্ণনা করা হল।

সুষম খাদ্যাভ্যাসের উপর মনোযোগ দিতে হবে

ফিট থাকার জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। খাদ্যতালিকায় প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করতে হবে। তাজা ফল, শাকসবজি, গোটা শস্য এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার খেতে হবে।

এই খবরটিও পড়ুন

পর্যাপ্ত জল পান করতে হবে 

যতটা সম্ভব নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। জল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। হজমে সাহায্য করে এবং ত্বককে হাইড্রেটেড রাখে। প্রতিদিন ৮-১০ গ্লাস জল পান করার চেষ্টা করতে পারেন। চিকিৎসকরা তা ভালো বলেন।

নিজেকে সক্রিয় রাখতে হবে

ব্যায়াম না করেও নিজেকে সচল রাখা যায়। ঘর পরিষ্কার করা, বাসনপত্র ধোওয়া বা কাপড় কাচার মতো কাজও শারীরিক কার্যকলাপের অন্তর্ভুক্ত। যা ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। পেশী শক্তিশালী করে।

যোগব্যায়াম এবং ধ্যান করতে হবে

যোগব্যায়াম এবং ধ্যান মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য খুবই ভালো উপায়। যোগব্যায়ামের মাধ্যমে নমনীয়তা বৃদ্ধি করতে পারেন। চাপ কমাতে পারেন এবং মানসিক শান্তি পেতে পারেন। এটি সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো।

পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ। ৭-৮ ঘন্টা ঘুম শুধু শরীরকে চাঙ্গা করে না বরং তা যে কোনও ব্যক্তির বিপাককেও উন্নত করে। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ঠিকমতো ঘুম না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়। শারীরিক ক্লান্তিও বেড়ে যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *