Suryakumar Yadav: ইডেনেও রানে ফেরা হল না সূর্যকুমার যাদবের, পলক পড়তে না পড়তেই উড়ল মিডল স্টাম্প - Bengali News | Suryakumar Yadav fails to score runs in Mumbai vs Haryana Ranji Trophy quarter final Match - 24 Ghanta Bangla News
Home

Suryakumar Yadav: ইডেনেও রানে ফেরা হল না সূর্যকুমার যাদবের, পলক পড়তে না পড়তেই উড়ল মিডল স্টাম্প – Bengali News | Suryakumar Yadav fails to score runs in Mumbai vs Haryana Ranji Trophy quarter final Match

Spread the love

ইডেনেও রানে ফেরা হল না সূর্যকুমার যাদবের, পলক পড়তে না পড়তেই উড়ল মিডল স্টাম্পImage Credit source: X

কলকাতা: আর কতদিন অপেক্ষা করতে হবে? মনে মনে এ কথাই যেন বলছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দীর্ঘদিন তাঁর ব্যাটে রান নেই। চলছে খরা। ক্রিকেটের নন্দনকাননে পৌঁছে স্কাই জানিয়েছিলেন, তিনি রানে ফিরতে মরিয়া। কিন্তু শনিবার ইডেনে দেখা গেল এক অন্য ছবি। রানে ফেরা হল না স্কাইয়ের। পলক পড়তে না পড়তেই ড্রেসিংরুমের রাস্তায় ফিরে যেতে হল মুম্বইয়ের তারকা ব্যাটারকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য ৫ ম্যাচের টি-২০ সিরিজে স্কাইয়ের ক্যাপ্টেন্সিতে ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। টিম ইন্ডিয়া সিরিজ জিতলেও রান পাননি অধিনায়ক সূর্যকুমার। যা রীতিমতো ভাবাচ্ছে তাঁকে। এ বার ঘরোয়া ক্রিকেটে ফিরেও তাঁর ব্যাট জ্বলে উঠল না। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে ভরসা দিতে পারলেন না সূর্য।

ইডেন গার্ডেন্সে চলছে মুম্বই ও হরিয়ানার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। মুম্বইয়ের ইনিংসের প্রথম বলেই অংশুল কম্বোজ ফেরান ওপেনার আয়ুষ মাহত্রকে। এরপর ষষ্ঠ ওভারের শেষ বলে আকাশ আনন্দকে (১০) ফেরান সুমিত কুমার। পরের ওভারেই ফের উইকেট অংশুক কম্বোজের খাতায়। সিদ্ধেশ লাড ফেরেন ৪ রানে। গুরুত্বপূর্ণ ম্যাচে টপ অর্ডার ব্যর্থ। ক্যাপ্টেন রাহানে ৫৮ বলে ৩১ রান করেন। পাঁচে নামেন সূর্যকুমার যাদব। খেলেন ৫টি বল। করেন মাত্র ৯ রান। এরপর ৭.৩ ওভারে সুমিত কুমার ছিটকে দেন মিডল স্টাম্প।

ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে স্কাইয়ের গত ১০ ইনিংস দেখলে নজরে পড়বে, নেই একটিও হাফসেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে একটি মাত্র টেস্ট খেলেছেন সূর্য। টেস্টে সুযোগ পাওয়ার জন্য তো ঘরোয়া ক্রিকেটে নজর কাড়তে হবে। আর স্কাই সেটাই পেরে উঠছেন না। ফলে তাঁর অপেক্ষা বেড়েই চলেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *