Delhi Next CM: কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? ইঁদুর দৌড় শুরু হয়ে গেল বিজেপির অন্দরে – Bengali News | Who will be the next chief minister of Delhi, know the political equations
বীরেন্দ্র সচদেব – ২০২২ সাল থেকে দিল্লি বিজেপির কার্যকরী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে পূর্ণ-সময়ের সভাপতি নিযুক্ত করা হয় বীরেন্দ্র সচদেবকে। দিল্লি বিজেপির আভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ২৭ বছর পর ক্ষমতায় ফেরার ক্ষেত্রে তাঁর কৃতিত্ব কিছু কম নয়। যদিও ভোটে জিতলে মুখ্যমন্ত্রী কে হতে পারেন, এই প্রশ্নের উত্তরে বার বার তিনি বলেন, এই সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি এই বদান্যতাই তাঁর কাছ বর হয়ে ফিরে আসে কি না সেটাই দেখার। যদিও তিনি ভোটে লড়েননি, তবে কেন্দ্রীয় নেতৃত্ব সদয় হলে সেটা কোনও বাঁধা নয়।