Delhi Election 2025 Results LIVE: ২৭ বছর পর খেলা ঘোরাবে বিজেপি? নাকি ফের কেজরীবালের সরকার, দিনভর নজর ফলাফলে

আজ, শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। কিছুক্ষণেপ মধ্যেই শুরু হবে ভোট গণনা। নিরাপত্তা সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দী আম আদমি পার্টি (AAP), ভারতীয় জনতা পার্টি (BJP) এবং কংগ্রেস। গণনার আগেই আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল দাবি করেছেন, বিজেপি তাঁর দলের প্রার্থীদের কিনতে চাইছে। তবে বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।