যিশু অতীত! প্রেমের সপ্তাহে নীলাঞ্জনাকে গোলাপ, চকলেটে ভরালেন কে? - Bengali News | Actor jisshu senguptas wife actress and producer nilanjana new post goes viral - 24 Ghanta Bangla News
Home

যিশু অতীত! প্রেমের সপ্তাহে নীলাঞ্জনাকে গোলাপ, চকলেটে ভরালেন কে? – Bengali News | Actor jisshu senguptas wife actress and producer nilanjana new post goes viral

Spread the love

যিশু ও নীলাঞ্জনা। তাঁদের সম্পর্ক ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, তা নিয়ে টলিপাড়ায় নানা রটনা রটলেও, দুজনেই কিন্তু চুপ। তাও মাঝে মধ্যে সোশাল মিডিয়ায় নীলাঞ্জনা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও, যিশু একেবারে মুখে কুলুপ এঁটেছেন। তবে এত সবের মাঝে নিন্দুকদের চোখ গিয়ে পড়েছে নীলাঞ্জনার নতুন ইনস্টাগ্রাম স্টোরিতে। যা দেখে টলিপাড়ায় নতুন জল্পনা।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। শুক্রবার থেকে শুরু হয়েছে প্রেমের সপ্তাহ। চারিদিকেই প্রেমিক-প্রেমিকারা, তাঁদের লাভস্টোরিকে নতুনভাবে লিখতে মত্ত। এরই মাঝে নীলাঞ্জনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটা ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, একবাক্স চকোলেট এবং লাল গোলাপ! সঙ্গে নীলাঞ্জনা লিখলেন, ‘লাভ অ্যাকচুয়ালি’। নীলাঞ্জনার এই পোস্টেই শোরগোল। গুঞ্জনপাড়া বলছে, যিশুকে ভুলে হয়তো নীলাঞ্জনা নতুন মনের মানুষ খুঁজে পেয়েছেন! তবে নীলাঞ্জনার এই ইনস্টাগ্রাম স্টোরি দেখে টলিপাড়ার শোরগোল শুরু হলেও, নীলাঞ্জনা কিন্তু স্পিকটি নট।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, শোনা গিয়েছিল মুম্বই গিয়ে ম্যানেজারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন যিশু সেনগুপ্ত। প্রায় কুড়ি বছরের বিবাহিত জীবন ভুলে আপাতত তিনি মন দিয়েছেন অন্য নারীতে। এও শোনা যাচ্ছে, কলকাতা এলে নীলাঞ্জনার সঙ্গে এক বাড়িতেও থাকছেন না তিনি। যদিও যিশু বা নীলাঞ্জনা আপাতত এই নিয়ে মুখ খোলেননি। সেই গুঞ্জনের আগুনের নতুন বারুদ ঢালল নীলাঞ্জনার এই ইনস্টা স্টোরি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *