Virat Kohli: দেখা যাবে না বিরাট ম্যাজিক, চোটে ছিটকে গেলেন কিং কোহলি – Bengali News | Virat Kohli was unavailable for selection for the 1st ODI match due to a sore right knee
Virat Kohli: দেখা যাবে না বিরাট ম্যাজিক, চোটে ছিটকে গেলেন কিং কোহলিImage Credit source: PTI
কলকাতা: লক্ষ্মীবারে সকাল থেকে নাগপুরে ভারত-ইংল্যান্ড ম্যাচের জন্য ভিড় জমতে শুরু করেছিল। ভারতীয় ক্রিকেট প্রেমীদের হাতে দেখা গিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার ছবি দিয়ে একাধিক পোস্টার। দূর-দূরান্ত থেকে মেন ইন ব্লুর জন্য গলা ফাটাতে এসেছেন অনেকে। অবশ্য বিরাট কোহলির অনুরাগীদের জন্য খারাপ খবর। টস করতে এসে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, বিরাট কোহলিকে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না।
টসের সময় রোহিত বলেন, ‘আমরা প্রথমে বোলিং করতে চাইছিলাম। তবে এতে খুব পার্থক্য হবে না। শুরুতেই বোলিংয়ে আগ্রাসী হতে হবে। তারপর আরও ভালো করতে হবে। কয়েকটা দিন প্রস্তুতির সুযোগ পেয়েছি। এ বার ভালো পারফর্ম করার দারুণ সুযোগ হাতের সামনে। হর্ষিত রানা ও যশস্বী জয়সওয়ালের অভিষেক হচ্ছে। আর দুর্ভাগ্যবশত বিরাট কোহলি এই ম্যাচ খেলবে না। গত রাতে ওর হাঁটুতে সমস্যা হয়েছে।’
নাগপুরে টসের আগে যে সময় দুই দলের ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছিলেন, সেই সময় বিরাট কোহলিকে দেখা যায় পায়ে নি-ক্যাপ পরে হালকা ওয়ার্ম আপ করেন।
Virat Kohli in ODI’s.🐐 pic.twitter.com/uSKXmLxbMh
— 𝗶𝘀𝗵𝗶.🏴 (@ishi_178) February 6, 2025
বিস্তারিত আসছে…